মিটর্ফোড হাসপাতালের সামনে ব্যবসায়ী হত্যা ঘটনায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রশ্ন তুলেছেন, মূল অভিযুক্তকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না। ওই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি তিনি বলেছেন, হত্যার শিকার ব্যক্তির সঙ্গে যুবদলের সম্পর্ক ছিল তবে হত্যাকারীর সঙ্গে নয়। জুলাই সনদ তিন মাস আগেই বিএনপি দিয়েছে উল্লেখ করে তিনি বলেছেন, ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি, অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে।







