রাজনীতি

আওয়ামী লীগের সমালোচনা করা মানহানির মামলায় খালাস তারেক রহমান

বাংলাদেশি সংবাদ বিশ্লেষক চ্যানেল আই অনলাইন জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন বাংলাদেশি সংবাদ বিশ্লেষক চ্যানেল আই অনলাইনের জন্য সাক্ষাৎকার দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পাঁচ বছর আগে লন্ডনের এক আলোচনা সভায় আওয়ামী লীগের সমালোচনা করার অভিযোগে দায়ের করা মানহানির মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ রোববার (২০ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক আরাফাতুল রাকিবের আদালত এ আদেশ দেন।

দলটির আরও চার নেতাকে এই মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আদালত সূত্রে জানা যায়, আজ এ মামলার সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। তবে এ মামলার সাক্ষ্য দিতে দীর্ঘদিন কোন সাক্ষী আসেননি। এজন্য আসামি পক্ষ মামলাটি নিষ্পত্তির জন্য আবেদন করায় শুনানি শেষে আদালত ২৪৭ ধারায় তাদেরকে মামলা থেকে খালাস দেন।

এর আগে, ২০১৯ সালে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক বাদী হয়ে মামলাটি দায়ের করেছিলেন।

বিষয়:তারেক রহমান মানহানির মামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…