দাউদ ইব্রাহিমের সহযোগী উত্তরপ্রদেশে বন্দুকযুদ্ধে নিহত

ভারতের দিল্লিতে আইনমন্ত্রীর কার্যালয়ের কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় অভিযুক্ত গ্যাংস্টার নাসিম দুররানি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। বৃহস্পতিবার ১৯ নভেম্বর উত্তরপ্রদেশের বুলন্দশহরে দিল্লি পুলিশ ও নয়ডা স্পেশাল টাস্ক ফোর্সের যৌথ অভিযানে তিনি নিহত হন।
এনডিটিবির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে,
পুলিশ সূত্রে জানা যায়, এনকাউন্টারে নিহত কুখ্যাত গ্যাংস্টার নাসিম দুরানি, যিনি আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ‘ডি-কোম্পানি’ এবং ছোটা শাকিলের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিল। কুখ্যাত এই অপরাধীর বিরুদ্ধে খুন ও ডাকাতি-সহ ২৫টিরও বেশি গুরুতর ফৌজদারি মামলা ঝুলছিল। দীর্ঘদিন ধরেই পুলিশ তার খোঁজ চালাচ্ছিল।
এছাড়া, সাম্প্রতিক একটি চাঞ্চল্যকর হত্যাকাণ্ডেও নাসিমের নাম জড়িয়েছিল। গত ১৬ নভেম্বর উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাস এলাকায় সেখানকার মন্ত্রী কপিল মিশ্রের অফিসের বাইরে সামির নামে এক যুবককে গুলি করে খুন করা হয়। সেই ঘটনায় মূল অভিযুক্ত ছিল এই নাসিম দুরানি। অবশেষে দিল্লি ও নয়ডা পুলিশের যৌথ অভিযানে তার অপরাধের অধ্যায়ের অবসান ঘটল।
কুখ্যাত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ‘ডি-কোম্পানি’-র সঙ্গে যুক্ত শীর্ষস্তরের গ্যাংস্টার নাসিম দুরানি (৩৭) পুলিশের এনকাউন্টারে নিহত হয়েছে। দাউদের ঘনিষ্ঠ সহযোগী ছোটা শাকিলেরও বিশ্বস্ত অনুচর হিসেবে পরিচিত ছিল সে। বহুদিন ধরেই একাধিক গুরুতর মামলায় এই দুষ্কৃতীর খোঁজ চালাচ্ছিল পুলিশ। অবশেষে বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বুলন্দশহরে দিল্লি পুলিশ এবং নয়ডা এসটিএফ -এর এক যৌথ অভিযানে এনকাউন্টারে মৃত্যু হয় তার।
তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, অপরাধ জগতে ‘রিজওয়ান’ ছদ্মনামেও পরিচিত ছিল নাসিম। মূলত উত্তরপ্রদেশের বুলন্দশহরের বাসিন্দা হলেও উত্তর-পূর্ব দিল্লিতে নিজের আধিপত্য কায়েম করার চেষ্টা চালাচ্ছিল সে। একাধিক গুরুতর অপরাধের আসামি গ্যাংস্টার নাসিম দুরানি মাথার দাম ছিল ৫০,০০০ টাকা।
উত্তর-পূর্ব দিল্লিতে মাদক কারবার, জুয়া এবং তোলাবাজির দখল নেওয়াকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী হারুন সাইফি এবং রাজা মেওয়াতি ‘আক্কি ডন’ গ্যাংয়ের সঙ্গে নাসিমের দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংঘাত চলছিল। চলতি বছরের ২৬ মে রাজা মেওয়াতিকে গুলি করে খুন করার ঘটনাতেও মূল শুটার হিসেবে নাসিমের নাম উঠে এসেছিল।






