চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটনকে মিস করবেন তানজিদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৩৭ অপরাহ্ণ ১৫, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার লিটন ও তানজিদ মাঠে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না লিটন দাসের। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা হয়নি তাকে। যদিও বিপিএলে ঢাকা ক্যাপিটালসের হয়ে শেষ দুটি ম্যাচে রান পেয়েছেন লিটন। ছিল ঝড়ো সেঞ্চুরিও। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে তার ওপেনিং সঙ্গী তানজিদ হাসান তামিম। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে যার উপর ভরসা রেখেছে টিম ম্যানেজমেন্ট। তানজিদ বলছেন, লিটনকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে মিস করবেন।

ওয়ানডেতে শেষ একবছরে ব্যাটে আলো ছড়াতে পারেননি লিটন। শেষ পাঁচ ইনিংস করেছেন সবে ৬ রান। টি-টুয়েন্টি ফরম্যাটের বিপিএলেও ফর্ম ছিল না। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার দিন বিধ্বংসী এক সেঞ্চুরি করে স্বরূপে ফেরার বার্তা দিয়েছেন লিটন। ৫৫ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। তার আগের ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলেন। সেটির আগে টানা তিন ইনিংসে আউট হন এক অঙ্কে, একাদশে সুযোগও মেলেনি এক ম্যাচে। তাই লিটনের বাদ পড়াটা বাস্তবতা হিসেবে নিচ্ছেন তানজিদ।

বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হবে বৃহস্পতিবার। সাগরিকায় আসরের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস। আগেরদিন জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন সেরে নিয়েছে ঢাকা। অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে লিটনকে মিস করবেন জানান তানজিদ।

টাইগার ওপেনার বলেছেন, ‘ভালো না খেললে আমাদের বাদ পড়তে হবে। এটা আমাদের সবারই মেনে নিতে হবে। দাদা (লিটন) কেমন ব্যাটার এটা আমরা সবাই জানি। আমি নিজেও ওনার একজন বড় ফ্যান। অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি দলে নেই। আশা করব যে, তাড়াতাড়ি, উনি যেভাবে শেষ দুটি ম্যাচ খেলেছেন আপনারা দেখেছেন যে ওনার আত্মবিশ্বাসও অনেক উঁচুতে।’

‘আশা করি সামনের ম্যাচগুলো উনি আরও ভালো খেলবেন। আমি অনেক ভাগ্যবান। কেননা ওনার বড় ভক্ত। ওইপাশ থেকে ওনার ব্যাটিং দেখাটাও একটা, তো কী বলব, আমি অনেক উপভোগ করেছি ওনার ব্যাটিং। চোখ জুড়ানো, ওনার সব শটগুলো।’

দল হিসেবে ঢাকা ক্যাপিটালস ভালো অবস্থানে নেই। লিটন-তানজিদের সেঞ্চুরিতে শেষ ম্যাচে দাপুটে জয় পেলেও আসরে নিজেদের প্রথম ছয় ম্যাচে টানা হেরেছে দলটি। আগামী ম্যাচগুলোতে জিতে প্লে-অফ নিশ্চিত করতে চান তানজিদ।

Reneta

‘আসলে এখন অনেক গুরুত্বপূর্ণ খেলা হবে। আমাদের আর পাঁচটা ম্যাচ আছে। পাঁচটা ম্যাচের মধ্যে আমাদের সব জিততে হবে। ডু অর ডাই ম্যাচ আমাদের জন্য সবগুলো। চেষ্টা থাকবে যে পাঁচটা ম্যাচ আছে টুর্নামেন্টে সেখানে আমরা ম্যাচ বাই ম্যাচ আগাবো। কালকে যে খেলা আছে আমরা শুধু এটায় ফোকাস করতে চাই। প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ আমরা যদি সফল হতে পারি, এখান থেকে ভালো কিছু হওয়া সম্ভব।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রামচ্যাম্পিয়ন্স ট্রফিঢাকাতানজিদবরিশালবিপিএল ২০২৫লিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT