চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমকে বিদায়ী বার্তায় যা বললেন মুশফিক-রিয়াদ-সৌম্যরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:১৫ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
তামিম, মুশফিক ও রিয়াদসহ ক্রিকেটারদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক ক্যারিয়ারের দীর্ঘ প্রায় ১৮ বছরের যাত্রার ইতি টেনেছেন তামিম ইকবাল। পথচলায় সতীর্থ ছিলেন অনেকেই। আলাদা করে বলা যায় সমসাময়িক মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের নাম। দেশসেরা ওপেনারের অবসরের ঘোষণার পর আবেগঘন বার্তা দিয়েছেন দুজনই। তামিমকে শুভ কামনা জানিয়েছেন সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

তামিমের সঙ্গে ওপেনিং জুটিতে ৮১ ইনিংসে খেলেছেন সৌম্য সরকার। ফেসবুকে লিখেছেন, ‘অবসর মানে সবকিছুর শেষ নয়; বরং এটি নতুন এক অধ্যায়ের সূচনা। জীবনের স্মৃতিতে শুভেচ্ছা আপনার জন্য। সামনের অভিযাত্রা উপভোগ করুন। মাঠে আপনাকে মিস করব।’

জাতীয় দলে তামিমের আগে থেকে থাকা মুশফিকুর রহিম লিখেছেন, ‘তামিম, তোমার এই অবসরের সময়ে তোমার অর্জনের জন্য আমি কতটা গর্বিত, সেটি বলছি। তুমি বাংলাদেশ ক্রিকেটের অসাধারণ এক দূত এবং বিশ্বমানের ব্যাটার। দুবাইয়ে আমাদের জুটিটি আমি সবসময় মনে রাখব, বিশেষ করে তুমি যখন ভাঙা আঙুল নিয়ে ব্যাট করেছিলে। এতে দেশের প্রতি তোমার নিবেদন ও খেলার প্রতি ভালোবাসাটা বোঝা যায়। অবসর শুভ হোক, দোস্ত। মাঠে তোমাকে মিস করব। তবে ক্রিকেটের মাধ্যমে অসাধারণ এক বন্ধু পাওয়ার জন্য আমি কৃতজ্ঞ।’

Banglabid

মাহমুদউল্লাহ রিয়াদ স্মৃতিচারণায় বলেছেন, ‘দীর্ঘ এই ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে দারুণ সব অর্জনের জন্য তোমাকে অভিনন্দন। বাংলাদেশের দলের হয়ে অনেককিছু অর্জন করেছ তুমি। শেষবার আমরা দুজনে যখন ক্রিজে ছিলাম, সেটাই ছিল শেষবারের মতো তোমার জাতীয় দলের হয়ে মাঠে নামা। মাঠে ও মাঠের বাইরে তোমার সাথে কাটানো মুহূর্তগুলো দারুণ ছিল। অবসর জীবনটা আনন্দের হোক, ভবিষ্যৎটা ভালো কাটুক। তোমাকে বাংলাদেশ ক্রিকেট সবসময় মনে রাখবে।’

জাতীয় দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফেসবুকে বার্তা দিয়েছেন। লিখেছেন, ‘আপনার নেয়া সিদ্ধান্তকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই। ২০১৬ সালে আবাহনীর হয়ে প্রথমবার আপনার সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করা থেকে শুরু করে জাতীয় দলে একসঙ্গে খেলার সুযোগ, আপনার কাছ থেকে শিখেছি অসংখ্য কিছু। আপনার ক্রিকেটীয় মেধা, সহ-খেলোয়াড়দের প্রতি আপনার যত্নশীলতা ও উদারতা আমাকে বারবার মুগ্ধ করেছে।’

‘আপনার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত অবশ্যই আপনাকে ভাবতে হয়েছে, এবং সেটিকে আমি শ্রদ্ধা জানাই। তবে ড্রেসিংরুমে এবং ২২ গজে আপনার সঙ্গ আমরা ভীষণভাবে মিস করব। আমি গর্বিত যে এমন এক কিংবদন্তি ব্যাটারের সঙ্গে ড্রেসিংরুম ভাগ করে নেয়ার সুযোগ পেয়েছি এবং জাতীয় দলে আপনার সঙ্গে খেলতে পেরেছি। দোয়া করি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের সময়গুলো আনন্দময় হোক। ভালো থাকবেন, তামিম ভাই।’

Reneta

জাতীয় দলের বাইরে থাকা ওপেনার মোহাম্মদ নাঈম লিখেছেন, ‘আপনার অবসরের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটে একটি যুগের সমাপ্তি হলো। দেশের অন্যতম সেরা ওপেনার হিসেবে আপনার অর্জন ও নেতৃত্বের কারণে আপনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবিসিবিমাহমুদউল্লাহমুশফিকলিড স্পোর্টসশান্তসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রতিদিন ব্ল্যাক কফি পানে ক্যান্সারসহ ৬ রোগ দূরে থাকবে

আগস্ট ৯, ২০২৬
ছবি: সাবেক এনসিপি নেত্রী ও চিকিৎসক ডা. তাসনিম জারা (সংগৃহীত)।

আমাকে ‘সেক্স ডাক্তার’ বলে অপপ্রচার চালাচ্ছে একটি মহল: তাসনিম জারা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে নিয়ে ৭ বছর আগের মেসির স্মৃতিকথা চোখ ভেজাচ্ছে নতুন করে

আগস্ট ৯, ২০২৬

কমলাপুর স্টেডিয়ামের এমন দশা, প্রশাসককে বরখাস্তই করলেন ক্রীড়া প্রতিমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ প্রত্যাখ্যান ইসরায়েলের

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT