চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ধ্যায় ঢাকায় স্থানান্তর করা হবে তামিমকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৩ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
ঢাকায় স্থানান্তর করা হবে তামিমের ছবি, ক্রিকেটার তামিম ইকবাল. Channel i News - চ্যানেল আই নিউজ

সাভারের কেপিজে হাসপাতালে হার্টে রিং পরানোর পর শারিরীক অবস্থার উন্নতি হয়েছে তামিম ইকবালের। তবে পারিবারিক সিদ্ধান্তে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেয়া হচ্ছে বাংলাদেশের সাবেক অধিনায়ককে।

মঙ্গলবার সন্ধ্যায় তামিমকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে। তামিমের পারিবারিক সূত্রে বিষয়টি জানা গেছে।

আপাতত তামিমের কোনো শারীরিক জটিলতা নেই। অস্ত্রোপচারের ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পর তার প্রাথমিক ঝুঁকি কমেছে। তবে তামিমকে ৪৮ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত পর্যবেক্ষণে রাখার কথা বলেছিলেন চিকিৎসকরা। মঙ্গলবার হাসপাতালে তামিমকে দেখতে এসে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবু জাফরও একই পরামর্শ দিয়েছিলেন।

তবে আরেকটু ভালো সুযোগ-সুবিধা পেতে এবং ঢাকার ভেতরে নিয়ে আনতেই হাসপাতাল পরিবর্তনের এই সিদ্ধান্ত নিয়েছে পরিবার। পরিবারের চাওয়ার পর বিষয়টি নিয়ে আলোচনা করতে কেপিজে হাসপাতালে মেডিকেল বোর্ড বসে। পরে তাদের পক্ষ থেকে জানানো হয়, হাসপাতাল বদল করতে চাইলে এই মুহূর্তে ঝুঁকি খুব একটা নেই। তামিম নিজেও এই বিষয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবু জাফর বলেছিলেন, ‘তামিম ইকবালের অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। তামিম কথা বলছেন এবং খাওয়া-দাওয়া করছেন। হৃদরোগের ঝুঁকি থাকায় তাকে ৭২ ঘণ্টা হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে। তামিমকে আগামী তিন মাস সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এ সময় তিনি বাসায় অবস্থান করে স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। খেলায় ফেরার বিষয়ে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার পর জানা যাবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এভারকেয়ারকেপিজে হাসপাতালঢাকাতামিম
শেয়ারTweetPin

সর্বশেষ

দলবদল আলোচনার মাঝে রিয়ালের অনুশীলনে ভিনিসিয়াস, যা বললেন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

এই গরমে খান ৩ স্মুদি, মিলবে প্রশান্তি ও পুষ্টি

আগস্ট ৫, ২০২৬

রাজধানীতে একাধিক কর্মসূচি, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ ডিএমপির

আগস্ট ৫, ২০২৬
৫ আগস্ট ২০২৪

৩ আগস্ট থেকে ৫ আগস্ট: গণভবন ও সেনা সদরের ভেতরে যা ঘটেছিল

আগস্ট ৫, ২০২৬

৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, ব্যবহার না করার পরামর্শ

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT