চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের খেলাধুলা যে পর্যায়ে থাকা উচিত এখন সেখানে নেই: তামিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৯ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন তামিম ইকবাল। ক্রীড়া সংগঠক হিসেবে আত্মপ্রকাশ করে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনেও আগ্রহী হয়েছিলেন। পরে অবশ্য অনিয়মের অভিযোগ এনে মনোনয়ন প্রত্যাহার করেন দেশের সর্বকালের সেরা ওপেনার। তামিম জানালেন, বাংলাদেশের খেলাধুলা যে পর্যায়ে থাকা উচিত বর্তমানে সেখানে নেই।

শুক্রবার ক্রীড়া সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বিএসজেএ) ইফতার অনুষ্ঠানে যোগ দেন তামিম। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমন জানান সাবেক তারকা ক্রিকেটার। বলেছেন, ‘বাংলাদেশের প্রত্যেকটা খেলাধুলা, অনেক ধরনের খেলাধুলা আছে কিন্তু যে পর্যায়ে এসবের থাকা উচিত আমার মনে হয় না এখন কোনো খেলাই ওই পর্যায়ে আছে।’

বর্তমান সরকারের আমলে খেলাধুলায় পরিবর্তন আসবে বলে আশ্বাস তামিমের। বলেছেন, ‘একজন খেলোয়াড়, ক্রীড়া সংগঠক, ক্রীড়া সাংবাদিক হিসেবে আমরা সবাই ভাগ্যবান। কারণ আমরা এমন একটা সরকার পেয়েছি যে সরকারের প্রথম তিন-চার পয়েন্টের মধ্যে একটা পয়েন্ট ছিল স্পোর্টস নিয়ে। আমি ব্যক্তিগতভাবে খুবই আশাবাদী যে, আসলেই খেলাধুলায় এখন আমরা পরিবর্তন দেখব।’

সাংবাদিকদের উদ্দেশ্যে তামিম বলেন, ‘সাংবাদিকদের একটাই কথা বলি, আমার কাছে মনে হয় যখন আমি ক্রিকেটার ছিলাম, এখন যেমন সংগঠক হওয়ার পথে হাঁটছি। আমি সব সময় একটা জিনিস বিশ্বাস করি আপনাদের সাথে আমাদের লাভ অ্যান্ড হেইট সম্পর্কটা। ভালো খেললে পছন্দ করবেন, খারাপ খেললে খারাপ বলবেন। আমি মনে করি এটাই হলো সবচেয়ে স্বাস্থ্যকর সম্পর্ক। লাভ অ্যান্ড হেইট সম্পর্ক, এটা শুধু পছন্দ আবার শুধু ঘৃণার হওয়া উচিত না।’

‘আমি আশা করব এই সম্পর্কটা যেন আমরা মেইনটেইন করি। কারণ যদি সমালোচনা আমি নিতে না পারি, উনারা না নিতে পারে আমরা সমালোচনা থেকে শিখব না। খালি যদি ভালোবাসাই পেতে থাকি তাহলে কী ভুল করছি এটা আমরা কোনদিনও জানব না। আমি আপনাদের (সাংবাদিক) অনুরোধ করব আমরা যেন লাভ অ্যান্ড হেইট সম্পর্কটা মেইনটেইন করি। ভালো করলে ভালো বলবেন আবার খারাপ করলে খারাপ বলবেন, এটা যে কাউকে।’

সাংবাদিকদের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্কটা প্রায়শই বন্ধুত্বপূর্ণ। তবে কখনো অযাচিত সমালোচনার জেরে মাঝেমাঝে সম্পর্কে তিক্ততা দেখা যায়। তামিম মনে করেন, ক্রিকেটার ও সাংবাদিকদের মধ্যে লাভ অ্যান্ড হেইট সম্পর্কটাই স্বাস্থ্যকর। ক্রিকেটারদের সঙ্গে সম্পর্কটা বজায় রাখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক।

Reneta

তামিম বলেন, ‘সাংবাদিকদের একটাই কথা বলি, আমার কাছে মনে হয় যখন আমি ক্রিকেটার ছিলাম, এখন যেমন সংগঠক হওয়ার পথে হাঁটছি। আমি সব সময় একটা জিনিস বিশ্বাস করি আপনাদের সাথে আমাদের লাভ অ্যান্ড হেইট সম্পর্কটা। ভালো খেললে পছন্দ করবেন, খারাপ খেললে খারাপ বলবেন। আমি মনে করি এটাই হলো সবচেয়ে স্বাস্থ্যকর সম্পর্ক। লাভ অ্যান্ড হেইট সম্পর্ক, এটা শুধু পছন্দ আবার শুধু ঘৃণার হওয়া উচিত না।’

‘আমি আশা করব এই সম্পর্কটা যেন আমরা বজায় রাখি। কারণ যদি সমালোচনা আমি নিতে না পারি, উনারা না নিতে পারে আমরা সমালোচনা থেকে শিখব না। খালি যদি ভালোবাসাই পেতে থাকি তাহলে কী ভুল করছি এটা আমরা কোনদিনও জানব না। আমি আপনাদের অনুরোধ করব আমরা যেন লাভ অ্যান্ড হেইট সম্পর্কটা বজায় রাখি। ভালো করলে ভালো বলবেন আবার খারাপ করলে খারাপ বলবেন, এটা যে কাউকে। আমি মনে করি এটাই হলো সবচেয়ে স্বাস্থ্যকর সম্পর্ক।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবিএসজেএবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপে এবার টর্নেডো সতর্কতার মধ্যে পড়ল ইংল্যান্ড

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পরিবেশবান্ধব উদ্ভাবনে মুগ্ধ প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় সহায়তার আশ্বাস

জুন ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

‘দুবাইতে গ্রেপ্তার হওয়া বেনজীরকে দেশে ফেরাতে শুরু হয়েছে প্রক্রিয়া’

জুন ১৪, ২০২৬

রেকর্ডটা মেসিই ভাঙবেন, ‘স্বাগতম’ ক্লোসার

জুন ১৪, ২০২৬

ছবিতে ছবিতে মরক্কো ম্যাচে নেইমারের যত হতাশা

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT