চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসবে, আশাবাদী তামিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩০ অপরাহ্ণ ২১, মে ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতে হওয়া গত টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে যায়নি বাংলাদেশ। ব্যাপারটি নিয়ে কম জলঘোলা হয়নি দুই দেশের রাজনৈতিক অঙ্গনে। সবশেষ বাংলাদেশ সিদ্ধান্তে অটল থেকে খেলতে যায়নি বিশ্বকাপে। সম্পর্কের অবনতিও হয় দুদেশের ক্রিকেট বোর্ডে। তবুও বিসিবির বর্তমান সভাপতি তামিম ইকবাল ভারতের আগামী সফর নিয়ে বেশ আশাবাদী।

ভারতীয় গণমাধ্যমে বিসিবির অ্যাডহক কমিটি সভাপতি তামিম ইকবাল বলেছেন, ‘বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাপারটি আমরা আরও ভালোভাবে সামলাতে পারতাম। আমরা বুদ্ধিদীপ্ত আলোচনার মাধ্যমে একটি উপায় খুঁজে বের করতে পারতাম। ক্রিকেটে এভাবে ভোগা উচিত হয়নি।’

এ বছরের শেষদিকে ভারতের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে বাংলাদেশের। সেই প্রসঙ্গও উঠে এসেছে বিসিবি সভাপতির কথায়। তিনি আশা করছেন ভারত বাংলাদেশে আসবে এবং পূর্ণাঙ্গ সিরিজই খেলবে। ভারত-বাংলাদেশ সিরিজ উত্তেজনাপূর্ণ হওয়ার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন।

তামিম বলেছেন, ‘এ বছরের শেষদিকে ভারতের বিপক্ষে সিরিজ আছে। আমি খুব আশাবাদী ভারত আসবে এবং পুরো সিরিজ খেলবে। এই একমাত্র সিরিজ যা বাংলাদেশের মানুষ দেখে আনন্দ পায়। সবশেষ সিরিজে বাংলাদেশ দারুণ খেলেছিল। যখন দুই দেশ খেলে, বিশেষ করে ভারত বাংলাদেশের আসে, এ সময় খুব উত্তেজনাপূর্ণ ম্যাচ হয়।’

‘আমি খুব আশাবাদী। সবসময়ই সমস্যা থাকবে এবং সেটা বোর্ডের কাজ সমাধান করা। আমাদের এখন নতুন বোর্ড হয়েছে, অ্যাডহক কমিটি দায়িত্ব নিয়েছে এবং আমি আশাবাদী যোগাযোগ ও আলোচনাও হবে। দিনশেষে ক্রিকেট জয়ী হওয়া উচিত। অন্য সবকিছু বাদ দিয়েও, ক্রিকেটের সবসময় জেতা উচিত এবং সেটি নিয়েই আমি কাজ করতে চলেছি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তামিমবাংলাদেশবিসিবিভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক হচ্ছেন বিদ্যুৎ

মে ২১, ২০২৬

রামিসা হত্যার সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর আশ্বাস

মে ২১, ২০২৬

শিশু ধর্ষণচেষ্টাকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা, ২ সাংবাদিক গুলিবিদ্ধ

মে ২১, ২০২৬

কেমন হল সাদিও ‎মানেদের বিশ্বকাপ দল

মে ২১, ২০২৬

এক সপ্তাহে তদন্ত প্রতিবেদন, রামিসা হত্যার বিচার দ্রুত শেষ করার আশ্বাস

মে ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT