চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিলনাড়ুতে জয়ের পথে সুপারস্টার বিজয়ের দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ০৪, মে ২০২৬
বিনোদন
A A

তামিলনাড়ু রাজনীতিতে চলছে ভূমিকম্প। সবাই যে ফল ধরেই নিয়েছিল, সেটি যেন পুরো উল্টে গেল। ভোটের মাঠে একেবারে নবাগত বিজয় থালাপতি তামিল রাজনীতিকে বদলে দিচ্ছেন। কিং মেকার নন, একেবারে কিং হয়ে গেলেন থালাপতি বিজয়।

তামিলনাড়ুতে দুটি আসন থেকে নির্বাচন করছেন বিজয়। যার ভেতর একটি পেরাম্বুর থেকে এবং অপরটি তিরুচিরাপল্লি ইস্ট। দুই আসনেই প্রাথমিকভাবে এগিয়ে থেকে নিজের রাজনৈতিক অভিষেকে বড় ধরনের গতি এনে দিয়েছেন এই অভিনেতা।

এই দুটি আসনই আগে ক্ষমতাসীন দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের (ডিএমকে) দখলে ছিল। এদিকে দক্ষিণের আরেক রাজ্য কেরালায় ব্যাপকভাবে পিছিয়ে পড়েছে ক্ষমতাসীন বাম দল। এগিয়ে আছে কংগ্রেস নেতৃত্বাধীন জোট।

পেরাম্বুর উত্তর চেন্নাইয়ে অবস্থিত। প্রায় ২ লাখ ২২ হাজার ভোটার নিয়ে এটি রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ নগর আসন এবং দ্রাবিড় রাজনীতির ঐতিহ্যবাহী ক্ষেত্র হিসেবে পরিচিত। সাম্প্রতিক নির্বাচনগুলোতে পেরাম্বুরে ডিএমকের প্রভাব বেশি দেখা গেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ডিএমকে প্রার্থী আরডি সেকার ৫২ দশমিক ৫৩ শতাংশ ভোট পেয়ে জয়ী হন।

এই আসনে ঘনবসতিপূর্ণ শ্রমজীবী ও নিম্ন-মধ্যবিত্ত মানুষের বাস। বিজয় এখান থেকেই আনুষ্ঠানিকভাবে তাঁর রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন। বিজয়ের দল তামিলা ভেত্রি কাজাগাম (টিভিকে) এবারের নির্বাচনে এককভাবে ২৩৪টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছে। পেরাম্বুর ও তিরুচিরাপল্লি ইস্টকে বিজয়ের রাজনৈতিক অভিষেকের প্রমাণ হিসেবে দেখা হচ্ছে, যা বিভিন্ন অঞ্চলে তার গ্রহণযোগ্যতা যাচাইয়ের ক্ষেত্র হয়ে উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুসারে, এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিজয়ের দল টিভিকে ৯৯টি আসনে এগিয়ে ছিল। বিপরীতে ক্ষমতাসীন ডিএমকে ৫৩টি এবং এডিএমকে প্লাস জোট এগিয়ে আছে ৭৪টি আসনে এগিয়ে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তামিল রাজনীতিতামিলনাড়ুবিজয় থালাপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

কৃত্রিম বুদ্ধিমত্তা বাড়াচ্ছে ব্যক্তিগত দক্ষতা, প্রতিষ্ঠানের লাভ কম: গবেষণা

মে ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বাণিজ্য সম্পর্ক জোরদারে ঢাকায় আসছেন উচ্চপর্যায়ের মার্কিন প্রতিনিধিদল

মে ৪, ২০২৬

রিয়াল ড্রেসিংরুমে খেলোয়াড়-কোচ বিবাদের খবর

মে ৪, ২০২৬

মিরপুর স্টেডিয়ামের পরিচ্ছন্নতাকর্মীদের বেতন হরিলুট, ক্ষুব্ধ তামিম

মে ৪, ২০২৬

জব্দ ইরানি জাহাজের ২২ নাবিককে পাকিস্তানে পাঠাল যুক্তরাষ্ট্র

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT