চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমের কথা স্বীকার করলেন তামান্না ভাটিয়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৭ পূর্বাহ্ণ ১৩, জুন ২০২৩
বিনোদন
A A

অবশেষে সব জল্পনাকল্পনার অবসান। বিজয় বর্মার সাথে প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন তামান্না ভাটিয়া। জানিয়েছেন, ‘লাস্ট স্টোরিজ টু’-এ একসঙ্গে অভিনয় করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তারা।

সম্প্রতি ‘ফিল্ম কম্প্যানিয়ন’-এ দেয়া এক সাক্ষাৎকারে তামান্না বলেন, ‘আমার মনে হয় শুধু সহ-শিল্পী হওয়াটা কারও প্রতি আকৃষ্ট হওয়ার জন্য যথেষ্ট নয়। আমার আরও অনেক সহ-শিল্পী ছিলেন। কারও প্রতি মন থেকে ব্যক্তিগত অনুভূতি না আসা পর্যন্ত প্রেমে পড়া যায় না। এর সাথে কাজের কোনো সম্পর্ক নেই।’

বিজয় সম্পর্কে তামান্না বলেন, ‘তিনি এমন একজন মানুষ যার সঙ্গে আমি খুব সহজেই সামনের কথা ভাবতে পারি। দারুণ সংযোগ আমাদের। নিজেকে পুরোপুরি আমার কাছে সপে দিয়েছেন তিনি। ফলে আমার জন্যই তার কাছে নিজেকে সপে দেয়া সহজ হয়েছে।’

Banglabid

এরপর তামান্না বলেন, ‘বিজয় এমন একজন মানুষ যার প্রতি আমি ভীষণ যত্নশীল। আর হ্যাঁ, ও আমার সব খুশির ঠিকানা’।

এর আগে হিন্দুস্তান টাইমসে দেয়া সাক্ষাৎকারে প্রেমের গুঞ্জন প্রসঙ্গে তামান্না বলেছিলেন, ‘আমরা একসঙ্গে সিনেমা করেছি। নানা রকম গুজব ছড়ানো হচ্ছে। সব কিছু নিয়ে কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। এর বেশি কিছু বলতে চাই না।’

এবছরের একদম শুরুতে বিজয় বর্মার সঙ্গে তামান্নার প্রেম নিয়ে চর্চা শুরু হয়। নববর্ষের এক পার্টিতে চুম্বনরত অবস্থায় ফ্রেমবন্দি হন দুজন। এরপর থেকে কখনও এয়ারপোর্টে কিংবা কখনও ডিনার ডেটে তাদেরকে একসঙ্গে দেখা যায়। তবে প্রেমের ব্যাপারে এই প্রথম মুখ খুললেন তামান্না।

Reneta

দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেরও জনপ্রিয় নাম তামান্না। অন্যদিকে চরিত্রাভিনেতা হিসাবেই বেশি দেখা মেলে বিজয় বর্মার। ‘গল্লি বয়’, ‘পিঙ্ক’, ‘মান্টো’, ‘ডার্লিংস’-এ অভিনয়ের মাধ্যমে দর্শকের মনে দাগ কেটেছেন তিনি।

‘লাস্ট স্টোরিজ টু’ ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে তামান্না-বিজয়কে। আগামী ২৯শে জুন থেকে স্ট্রিমিং শুরু হবে ‘লাস্ট স্টোরিজ ২’-এর।

সূত্র: হিন্দুস্তান টাইমস 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামান্না ভাটিয়াবিজয় বর্মা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT