‘বাহুবলী: দ্য এপিক’ শুধু আগের গল্পের পুনরাবৃত্তি নয়, বরং তা সম্পূর্ণ নতুনভাবে সাজানো হয়েছে উন্নত সিজিআই, রিমাস্টারড সাউন্ড ডিজাইন ও কালার গ্রেডিংয়ের মাধ্যমে। যুদ্ধের দৃশ্যগুলো আরও বাস্তবসম্মত, জীবন্ত। দর্শকদের একাংশের মতে, “এই সংস্করণটা থিয়েটারে না দেখলে বাহুবলীকে পুরোপুরি বোঝা যায় না।”