আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি বাস্তবায়নের আলোচনা শুরু সুইজারল্যান্ডে, তেহরান ‘ভাবছে’

যুক্তরাষ্ট্র ও ইরানের পতাকা একসঙ্গে দেখানো হয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত ১৪ দফা চুক্তির বাস্তবায়ন নিয়ে শুক্রবার থেকে সুইজারল্যান্ডে আলোচনা শুরু হবে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আয়োজনকারী দেশ সুইজারল্যান্ড এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান পরিকল্পনা অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরান, মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তান ও কাতারসহ সংশ্লিষ্ট অন্যান্য দেশের সঙ্গে আগামীকাল সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে সমঝোতা স্মারকের বাস্তবায়ন নিয়ে প্রাথমিক আলোচনা শুরু হবে।

বিবৃতিতে আরও বলা হয়, এই বৈঠকের সময়সূচি ও বিস্তারিত বিষয়ে বর্তমানে আর কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, সুইজারল্যান্ডে নতুন দফা আলোচনা এখনও বিবেচনায় রয়েছে।

সরকারের আনুষ্ঠানিক সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে কূটনৈতিক চ্যানেল ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার মাধ্যমে আলোচনা অব্যাহত থাকার প্রত্যাশা করা হচ্ছে।

উল্লেখ্য, চুক্তিটির আনুষ্ঠানিক স্বাক্ষর শুক্রবার (১৯ জুলাই) সুইজারল্যান্ডে হওয়ার কথা ছিল তবে চুক্তির একটি ইলেকট্রনিক সংস্করণ ইতোমধ্যে দুই দেশই স্বাক্ষর করেছে এবং গতকাল ট্রাম্প চুক্তিটির একটি মুদ্রিত অনুলিপিতে স্বাক্ষর করেছেন।

বিষয়:ইরান তেহরান যুক্তরাষ্ট্র সুইজারল্যান্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…