সিমেন্টের বেসিনে লাথি, পা ভাঙলো টাইগারের!

একজন যুবক কালো শার্ট পরা, হালকা হাসি দিয়ে ক্যামেরার দিকে তাকাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
বলিউডের সেরা অ্যাকশন হিরোদের প্রসঙ্গ আসলে সকলের মনে আসে টাইগার শ্রফের নাম। চোখ ধাঁধানো সব স্ট্যান্ট দিয়ে ইতোমধ্যেই সবার নজর কেড়েছে এই অভিনেতা।
তবে সেই স্ট্যান্টের কারণেই বিপত্তি ঘটলো তার। সিমেন্টের বেসিনে লাথি মারায় পা ভাঙল টাইগারের।
যদিও সেটি সাম্প্রতিক সময়ের কোন ঘটনা নয় বরং তার অভিষেকী সিনেমার ‘হিরোপন্তি’ সময়কার ঘটনা। তবে সম্প্রতি টাইগার নিজেই সেই ভিডিও তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন।
ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকটি গুন্ডার সঙ্গে লড়াই করছেন তিনি, চলছে বেজায় মারপিট। আর তখনই একজন বেসিন নিয়ে মারতে আসে। আর টাইগার সজোড়ে লাথি মারেন সেই বেসিনে। বেসিনটা ভাঙে তো অবশ্যই, তবে সঙ্গে পায়ে ফ্র্যাকচারও নাকি হয়েছিল তার।
ভিডিওর ক্যাপশনে টাইগার লেখেন, ‘সিমেন্টের বেসিন ভাঙতে গিয়ে পা ভেঙেছিলাম, আসলে তখন শরীরে আগুন জ্বলে গিয়েছিল, আর আমি নিজেকে একটু বেশিই শক্তিশালী ভাবতাম, যা তখন আমি ছিলাম না। তবে নিজের সপক্ষে এটুকুই বলতে পারি বেসিনটা অন্তত ভেঙেছিলাম আমি।’
ভিডিওটির কমেন্টে টাইগারের মা আয়েশা শ্রফ লিখেছেন, ‘টাইগাররররররররর’! ঠিক যেভাবে বাচ্চারা দুষ্টুমি করলে মায়েরা নাম ধরে চিৎকার করে ওঠেন সেভাবেই। এছাড়াও ওএমজি লিখে হতবাক হওয়ার ইমোজি শেয়ার করেছেন শিল্পা শেঠি। একই সঙ্গে শান লিখেছেন, ‘তুমি সত্যি অনবদ্য! কিন্তু জেনে অবাক হলাম তুমি মানুষও!’
টাইগারের হাতে রয়েছে এখন বেশ কিছু প্রজেক্ট। যার ভেতর অন্যতম হলো অক্ষয় কুমারের সঙ্গে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’। এছাড়াও কৃতি শ্যাননের সঙ্গে রয়েছে তার আসন্ন ছবি ‘গণপথ’ এবং শশাঙ্ক খৈতানের পরিচালনায় ‘স্ক্রু ঢিলা’ ছবিতে দেখা মিলবে তার।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস






