চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের উপকার করেছিল ভারত

রমিজ রাজার দাবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৩ পূর্বাহ্ণ ১২, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল মাঠে জিতের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের রাস্তা পরিষ্কারের সুবর্ণ সুযোগ নষ্ট করেছে পাকিস্তান। টিম ইন্ডিয়াকে মাত্র ১১৯ রানে অলআউট করে দিয়েও বাবর আজমের দল সুবিধা নিতে ব্যর্থ হয়। সহজ জয় হাতছাড়া হওয়ায় বেজায় চটেছেন পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। তার মতে, ব্যাটিংয়ে খারাপ করে প্রতিপক্ষ পাকিস্তানের উপকার করলেও তা কাজে লাগানো যায়নি।

জাসপ্রিত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়ার বোলিং তোপে পাকিস্তান পুরো ২০ ওভার খেললেও ৬ উইকেটে ১১৩ রানে আটকে যায়। ম্যাচ বিশ্লেষণে রমিজ রাজা সহজ লক্ষ্য তাড়া করতে না পারায় হতাশা প্রকাশ করেন।

‘ভারত খারাপ খেলে তাদের একটা উপকার করেছিল। আসল কারণ তারা ব্যক্তি কেন্দ্রিক খেলাটাই খেলছিল। অন্যথায় ভারত সহজেই ১৪০-১৫০ রানে পৌঁছে যেত, যা পাকিস্তানের নাগালের বাইরে থাকত। কিন্তু ব্যাটারদের ত্রুটিপূর্ণ শট খেলা এবং কিছু ভালো বোলিংয়ের কারণে পাকিস্তান খেলায় ছিল।’

একপর্যায়ে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল ৩৬ বলে ৪০ রান। সহজ সমীকরণ ও ম্যাচের লাগাম নিজেদের দিকে থাকার পরও জিততে না পারার সমালোচনা করেন রমিজ। উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ রিজওয়ান গুরুত্বপূর্ণ সময়ে উইকেট বিলিয়ে দেয়ায় দুষছেন।

বুমরাহর ইনসুইং বলে পুল করতে গিয়ে বোল্ড হন ৪৪ বলে ৩১ রানের ইনিংস খেলা ওপেনার রিজওয়ান। এমন শট তার খেলারই দরকার ছিল না, রমিজ মনে করেন।

‘রিজওয়ানই ছিলেন পাকিস্তানের হয়ে দাঁড়িয়ে থাকা শেষ ব্যক্তি। একটা ব্যাপার আমাকে হতাশ করেছে। আপনি কঠিন পিচে ১২০ রান তাড়া করছেন। তাও আবার ভারতের মতো ভালো বোলিং আক্রমণের বিপক্ষে। তখন প্রয়োজন ছিল শুধুমাত্র একটি মজবুত জুটি। ওভারে চার ছক্কা মেরে বীরত্ব দেখানোর দরকার ছিল না। কেন আপনি ম্যাচ ফসকে যেতে দিলেন? মানসিকতার সঙ্গে বিষয়টা সম্পর্কিত।’

Reneta

যুক্তরাষ্ট্র ও ভারতের কাছে হারের পর কানাডার সঙ্গে জিতেছে পাকিস্তান। গ্রুপের শেষ ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের জিতলেই হবে না। অন্যান্য ম্যাচের দল ও রানরেটের দিকেও তাকিয়ে থাকতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪পাকিস্তান২৪ভারত২৪রমিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বুধবার উদ্বোধন হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

আগস্ট ৪, ২০২৬

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর উদ্‌যাপনে চ্যানেল আইয়ে চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী

আগস্ট ৪, ২০২৬

পৌর কর বাড়লেও নাগরিক সেবার মান বাড়েনি পটুয়াখালীর গলাচিপা পৌরসভায়

আগস্ট ৪, ২০২৬

যে সময়ে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না

আগস্ট ৪, ২০২৬

আহসান মঞ্জিলের মতো ঐতিহাসিক স্থাপনাগুলো হতে পারে সৃজনশীল অর্থনীতির নতুন খাত

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT