চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বৃষ্টিতে সুপার এইটের ম্যাচ ভেসে গেলে কী হবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫০ অপরাহ্ণ ১৯, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বিশ দলের টি-টুয়েন্টি বিশ্বকাপে এখন টিকে আছে আট দল। যাদের নিয়ে বুধবার থেকে শুরু হচ্ছে সুপার এইট তথা দ্বিতীয় রাউন্ডের খেলা। রাউন্ডের সবগুলো ম্যাচ হবে ওয়েস্ট ইন্ডিজে। যেখানে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। এ পর্বের ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী হবে?

এবারের বিশ্বকাপে কেবল দুই ম্যাচে রাখা হয়েছে রিজার্ভ ডে। প্রথম সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে শুধু বৃষ্টির জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। দ্বিতীয় সেমিফাইনালে নেই কোনো রিজার্ভ ডে, তবে রাখা হয়েছে অতিরিক্ত ২৫০ মিনিট। ম্যাচটি শেষ করতে হবে নির্ধারিত দিনেই।

আইসিসির বিশ্বকাপ প্লেয়িং কন্ডিশন অনুযায়ী, কোয়ালিফাই করতে পারলে দ্বিতীয় সেমিফাইনালে ভারত খেলবে, তা টুর্নামেন্টের আগে থেকেই নির্ধারিত ছিল। সেই ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে সুপার এইটে পয়েন্টের ভিত্তিতে এগিয়ে থাকা দল যাবে ফাইনালে। রিজার্ভ ডে থাকা সেমির জন্যও একই।

অন্যদিকে সুপার এইটের কোনো ম্যাচেই রাখা হয়নি রিজার্ভ ডে। ম্যাচ পরিত্যক্ত হলে দুদলই একটি করে পয়েন্ট ভাগাভাগি করে নেবে। ফলে সমীকরণের কঠিন মারপ্যাঁচে পড়তে পারে ফেভারিট দলগুলো।

বৃষ্টির কারণে খেলায় বিঘ্ন সৃষ্টি হলে ফলাফলের জন্য প্রতিটি দলকে অন্তত ৫ ওভার করে খেলতে হবে ম্যাচের ফল আনতে। তবে সেমিফাইনাল ও ফাইনালের জন্য সেটি হবে ১০ ওভার। রিজার্ভ ডে নেই এমন ম্যাচে নির্ধারিত ৫ ওভারের খেলা আবহাওয়ার জন্য আর শুরু করা না গেলে ডিএলএস পদ্ধতিতে জয়-পরাজয় নির্ধারণ করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ‘সুপার-এইট’ওয়েস্ট ইন্ডিজটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বাংলাদেশ২৪ভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্লোসার পাশে এমবাপে, ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স

জুন ২৩, ২০২৬

ফিলাডেলফিয়ায় বৃষ্টি ও বজ্রপাত, দুই ঘণ্টার বেশি সময় স্থগিত ফ্রান্স-ইরাক ম্যাচ

জুন ২৩, ২০২৬

‘বয়সের সঙ্গে সঙ্গে যেন আরও দুর্দান্ত হয়ে উঠছেন মেসি’

জুন ২৩, ২০২৬

‘পেনাল্টিতে গোল পেলে হয়তো পরের দুটি পেতাম না’

জুন ২৩, ২০২৬

ক্লোসাকে ছাড়িয়ে শীর্ষে মেসি, গোলের রাজা হওয়ার রাতে আরও যত কীর্তি

জুন ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT