চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত সিরিজের জন্য আগেভাগেই আসছেন ডমিঙ্গো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

অ্যাডিলেড থেকে: টি-টুয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ বাংলাদেশের। অ্যাডিলেড থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে সোমবার বিকেলে ঢাকা পৌঁছাবে দল। ফিরেই লিটন-সোহানদের ব্যস্ত হয়ে যেতে হবে ভারতের বিপক্ষে সিরিজের প্রস্তুতি নিয়ে।

ওয়ানডে ও টেস্ট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো সাউথ আফ্রিকা থেকে ফিরবেন ১৬ নভেম্বর। তার অধীনে মিরপুর কিংবা চট্টগ্রামে ক্যাম্প করার কথা ভাবছে বিসিবি। জানিয়েছেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস।

বিশ্বকাপে কাজ করা বাকি কোচরা ছুটিতে যাবেন। ফিরবেন ভারত সিরিজের আগে। টি-টুয়েন্টির টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরামের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চুক্তির মেয়াদ বিশ্বকাপ দিয়েই শেষ। চুক্তি নবায়ন করা হবে কিনা এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করেনি বিসিবি। দেশে ফিরে আলোচনা করেই তার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। ভারতে ফিরে যাবেন শ্রীরাম।

শ্রীরাম টি-টুয়েন্টি দলের দায়িত্ব নেয়ার পরই বাংলাদেশ ছাড়েন ডমিঙ্গো। জানিয়েছিলেন বাংলাদেশ ‘এ’ দলের সফরে থাকবেন। কিন্তু সেটি হয়নি। সাউথ আফ্রিকায় ফিরে যাওয়ার আগে প্রথম শ্রেণির আসর জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) খেলাও সশরীরে দেখার ইচ্ছার কথা বলে গিয়েছিলেন।

ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলতে ১ ডিসেম্বর ঢাকায় আসবে ভারত। ৪, ৭ ও ১০ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে ওয়ানডে তিনটি। ওয়ানডে সিরিজের পর প্রথম টেস্ট চট্টগ্রামে এবং দ্বিতীয়টি ঢাকায়। সবশেষ ২০১৫ সালে টেস্ট ও ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল ভারত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জালালটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ডমিঙ্গোবাংলাদেশ -ভারত সিরিজবিসিবিশ্রীরাম
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT