চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহকে বাদ দিয়ে বিশ্বকাপে যাচ্ছেন সাকিবরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

মাহমুদউল্লাহ রিয়াদকে বাদ দিয়ে অস্ট্রেলিয়ায় বসতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। বুধবার ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি।

সাকিব আল হাসানকে অধিনায়ক, নুরুল হাসান সোহানকে সহ-অধিনায়ক রেখে মিরপুরের হোম অব ক্রিকেটের প্রেস কনফারেন্স কক্ষে টাইগারদের বিশ্বকাপ দল জানান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

গত বছর টি-টুয়েন্টি বিশ্বকাপের পর থেকেই ভালো পারফরম্যান্স করতে পারেননি রিয়াদ। এবছর ৮টি টি-টুয়েন্টি খেলে ১৮.৮৮ গড়ে করেছেন মাত্র ১৫১ রান। স্ট্রাইক রেট মারকুটে ক্রিকেটের সাথে বেমানান ১১০.২২। মুশফিকুর রহিম এশিয়া কাপের পর এই ফরম্যাট থেকে অবসর নিলে তাকে ঘিরেও আলোচনা-সমালোচনার পারদ চড়তে থাকে।

বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। তাকে নামতে হতে পারে ওপেনারের ভূমিকায়। টাইগার জার্সিতে ৯টি টি-টুয়েন্টি খেলে তার পরিসংখ্যানটাও মলিন। ১৮.৫০ গড়ে ১০৪.২৩ স্ট্রাইক রেটে করেছেন ১৪০ রান।

সৌম্য সরকারকে রাখা হয়েছে রিজার্ভ খেলোয়াড়ের তালিকায়। দীর্ঘদিন টি-টুয়েন্টি দলের নিয়মিত মুখ স্পিন-অলরাউন্ডার শেখ মেহেদী হাসানও রিজার্ভ বেঞ্চে।

পেস আক্রমণে থাকছেন মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও হাসান মাহমুদ। সঙ্গী পেস-অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

Reneta

চোটের কারণে এশিয়া কাপে না থাকা লিটন দাস, নুরুল হাসান সোহান ও ইয়াসির আলী রাব্বি যাচ্ছেন অস্ট্রেলিয়ায়।

১৬ অক্টোবর টি-টুয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে। প্রথম রাউন্ডে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে আট দল। প্রতি গ্রুপ থেকে দুটি দল সুপার-১২ পর্বে যাবে।

স্বাগতিক অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে ২২ অক্টোবর শুরু হবে সুপার-১২ পর্ব। বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। প্রথম রাউন্ড থেকে উঠে আসা একটি দল হবে টাইগারদের প্রথম প্রতিপক্ষ।

বাংলাদেশের বিশ্বকাপ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন ধ্রুব, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক), মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন শান্ত।

রিজার্ভ: শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০বাংলাদেশলিড স্পোর্টসস্কোয়াড
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির কোচ হচ্ছেন আন্দ্রে পিরলো

জুলাই ২৫, ২০২৬

বয়স ৭৪, তাতে কী- রুনা লায়লা ইজ রুনা লায়লা!

জুলাই ২৫, ২০২৬

আবু হেনা রাসেল স্মরণে ক্র্যাবে দোয়া মাহফিল ও শোকসভা

জুলাই ২৪, ২০২৬

কুকুরেয়ার খোলা চুলের পেছনে কী সত্যি আছে আবেগের গল্প?

জুলাই ২৪, ২০২৬

লেস্টার ছাড়ছেন না মালিক, বড় পরিবর্তনের ঘোষণা

জুলাই ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT