ক্রিকেট

বিশ্বকাপ অ্যাপে বাংলা ভাষায় ভিডিও কনটেন্ট

আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ট্রফি অস্ট্রেলিয়া ২০২২ এর উপর স্থাপন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া ২০২২ আইসিসি ক্রিকেট বিশ্বকাপের জন্য প্রস্তুত ট্রফি ও টুর্নামেন্টের লোগো দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি বিশ্বকাপের খবরাখবর সবার মাঝে সহজে পৌঁছে দিতে অ্যাপ এনেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ম্যাচের ভিডিও কনটেন্টের ধারাবর্ণনা অন্যান্য তিনটি ভাষার (ইংরেজি, হিন্দি, উর্দু) পাশাপাশি হবে বাংলায়ও।

ডিজিটাল প্ল্যাটফর্মে এবার থাকছে নতুনত্ব। বহুভাষিক ভার্টিক্যাল ভিডিও ফিড ও রিয়েল টাইম ম্যাচ হাইলাইটস এবারই প্রথম। টুর্নামেন্টের সূচি, ম্যাচের ফলাফল, সংবাদ, পরিসংখ্যানের পাশাপাশি থাকছে আগের সব বিশ্বকাপের ঐতিহাসিক মুহূর্তগুলোর ভিডিও।

ICC T20 World Cup অ্যাপটি ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর থেকে।

অস্ট্রেলিয়ার সাতটি ভেন্যু সরগরম হয়ে উঠবে কয়েকদিন পরই। ১৬ অক্টোবর শুরু বাছাইপর্ব, সুপার টুয়েলভের লড়াই ২২ অক্টোবর থেকে।

বিষয়:অস্ট্রেলিয়া অ্যাপ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…