ক্রিকেট

টি-টুয়েন্টি সিরিজ খেলতে সিলেটে সাকিববাহিনী

দুটি পুরুষ একসাথে মোবাইল ফোনে দেখছেন, বিমানবন্দরে অবস্থান।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিমানবন্দরে দুই পুরুষ মোবাইল ফোনে দেখছেন, একটি পুরুষের মাথায় ক্যাপ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ওয়ানডে সিরিজ শেষ হতেই বাংলাদেশের সামনে এবার টি-টুয়েন্টির চ্যালেঞ্জ। আফগানিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের লড়াইয়ে নামতে সিলেটে পৌঁছেছে সাকিব আল হাসানের দল। একইদিনে সফরকারীরাও গেছে চায়ের শহরে।

আগামী ১৪ ও ১৬ জুলাই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে টি-টুয়েন্টি সিরিজের ম্যাচ দুটি। খেলা শুরু সন্ধ্যা ৬টায়।

এই সিরিজ দিয়ে আবারও নেতৃত্বে ফিরছেন সাকিব আল হাসান। বাংলাদেশ সফরে ওয়ানডে সিরিজ জিতেছে আফগান দলটি। টানা দুই হারের পর শেষ ম্যাচ জিতে কিছুটা স্বস্তি নিয়ে সিলেট গেছে টিম টাইগার্স।

চলতি বছর টি-টুয়েন্টি সংস্করণে বাংলাদেশ চমৎকার খেলছে। তারুণ্যনির্ভর এক দল নিয়ে ঘরের মাঠে বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছে সাকিবের দল। ইংলিশ-বধের পর আয়ারল্যান্ডকেও বাংলাদেশ হারায় ২-১ ব্যবধানে।

বিষয়:বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ-আফগানিস্তান লিটন দাস সাকিব আল হাসান সিলেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…