ক্রিকেট

লিটনকে নিয়েই পাকিস্তানের বিপক্ষে নামছে বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটার লিটন ব্যাটিং করছেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটার লিটন ব্যাটিং করছেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অ্যাডিলেড থেকে: ঐচ্ছিক অনুশীলনে এলেন চার ক্রিকেটার। আজও দেখা গেল না লিটন দাসকে। কারেন রোল্টন ওভাল মাঠে এ ব্যাটারকে না দেখে ফিসফাস চলছিল, তাহলে কি পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা খেলা হচ্ছে না ইনফর্ম ওপেনারের? দলীয় সূত্রে জানা গেছে রোববার খেলবেন বলেই আজও বিশ্রামে লিটন। ম্যাচের আগে অ্যাডিলেড ওভালের নেটে ব্যাটিং করবেন। খেলবেন ম্যাচও।

গতকাল রোল্টন ওভালে দলের সবাই অনুশীলন করলেও লিটন ছিলেন বিশ্রামে। ভারতের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় মাঠে আসেননি। বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরী আগেই জানিয়েছিলেন, লিটনকে নিয়ে চিন্তার কারণ নেই।

ভারতের কাছে হারের পর টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সেমিফাইনালে ওঠার ব্যাপারটি আর নিজেদের হাতে নেই। শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জয়ের পাশাপাশি ভারত ও সাউথ আফ্রিকার মধ্যে কোনো দলের হারের প্রার্থনাও করতে হবে সাকিব আল হাসানদের।

ভারতের শেষ ম্যাচে প্রতিপক্ষ জিম্বাবুয়ে আর সাউথ আফ্রিকা শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। এ দুটি ম্যাচে ভারত ও সাউথ আফ্রিকাই পরিষ্কার ফেভারিট।

বাংলাদেশের হাতে আছে কেবল পাকিস্তানকে হারিয়ে সেমির সম্ভাবনা জাগিয়ে অন্যদের চিন্তায় ফেলা। অ্যাডিলেডে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলের টেকনিক্যাল কনসালটেন্ট শ্রীধরন শ্রীরাম জানালেন সে দিকেই চোখ তাদের।

‘পাকিস্তান খুব ভালো দল। নিউজিল্যান্ডে ওদের বিপক্ষে দুই ম্যাচেই আমাদের খুব ভালো সম্ভাবনা ছিল। আমরা তাতের শক্তির জায়গা জানি, তারাও আমাদের শক্তির জায়গা সম্পর্কে জানে। তাই দারুণ একটি লড়াই হবে।

‘অবশ্যই আমরা বিশ্বাস করি যে পাকিস্তানকে হারাতে পারি। তবে সেমিফাইনালে খেলতে পারা আমাদের হাতে নেই দুর্ভাগ্যজনকভাবে।’

বিষয়:অ্যাডিলেড টি-টুয়েন্টি পাকিস্তান টি-টুয়েন্টি বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২২ লিটল শ্রীরাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…