চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাশেজ বিরতিতে ইংল্যান্ড দলের মদ্যপান মাত্রা ছাড়িয়েছিল?

তদন্ত হবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩০ পূর্বাহ্ণ ২৩, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

চলতি অ্যাশেজে অস্ট্রেলিয়ার সঙ্গে পাঁচ টেস্টের মহারণে প্রথম তিন ম্যাচই হেরেছে ইংল্যান্ড। ৩-০তে সিরিজ হারের আলোচনা-সমালোচনার সঙ্গে নতুন করে আবারও আলোচনায় ইংলিশ দলটি। ধারণা করা হচ্ছে দ্বিতীয় টেস্টের পর নুসায় আয়োজিত পার্টিতে অতিরিক্ত মদ্যপান করেছেন ক্রিকেটাররা। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত হবে বলেও জানিয়েছেন দলের ব্যবস্থাপনা পরিচালক রব কী।

ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে অজিদের কাছে ৮ উইকেটে হারের পর, ইংলিশদের কোচ ব্রেন্ডন ম্যাককালামের পরিকল্পনায় অবকাশ যাপনে যায় ইংল্যান্ড দল। ভেন্যু হিসেবে তারা বেছে নিয়েছিল অস্ট্রেলিয়ার সমুদ্র উপকূলিয় অঞ্চল নুসা। দলটি সেসময় বলেছিল, এটি মিড-সিরিজ ব্রেক কোনো ছুটি নয়। কোচ ম্যাককালাম বলেছিলেন, ‘এ বিরতি ছিল চমৎকার এবং তৃতীয় টেস্টের আগে দলকে সতেজ হতে সাহায্য করবে।’ যদিও  অ্যাডিলেডে পরের টেস্ট তারা ৮২ রানে হারে।

ব্যবস্থাপনা পরিচালক রব দলের সাথে নুসায় যাননি। তবে তিনি আশাবাদী ছিলেন যে খেলোয়াড়রা খুব ভালো আচরণ করেছে। কিন্তু তৃতীয় টেস্টে হারের পর কিছু ইংলিশ গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসে, ক্রিকেটারদের ‘বেপরোয়া পার্টি’ কথা। মঙ্গলবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) রব জানান, কী ঘটেছিল তা নির্ধারণ করতে তিনি তদন্ত করবেন এবং প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবেন।

এমসিজি রব বলেছেন, ‘যদি এমন কিছু হয়ে থাকে, যেখানে বলা হচ্ছে খেলোয়াড়রা অতিরিক্ত মদ্যপান করেছে, তাহলে অবশ্যই আমরা তা খতিয়ে দেখব। অতিরিক্ত মদ্যপান দলের উপর প্রভাব ফেলে, যা আমি কোনো ভাবেই চাই না। বিষয়টি এমনই কিনা তা খতিয়ে না দেখলে ভুল হবে। তবে এখন পর্যন্ত শুনেছি, যে তারা খুব ভালো আচরণই করেছে।’

‘গত এক-দুই দিনে যা লেখা হয়েছে তা আমি পড়েছি। যদি ব্যাপারটা এমন হয়, তারা প্রচুর মদ্যপান করেছে, এবং বেপরোয়া পার্টি করেছে, তাহলে সেটি অগ্রহণযোগ্য। আমি নিজে মদ্যপান করি না। আমার মনে হয়, মদ্যপানের সংস্কৃতি কোনো দিক থেকেই কারও উপকারেও আসে না।’

‘নুসা সফর নিয়ে কোনো সমস্যা নেই, যদি না সেটা দূরে গিয়ে ফোন বন্ধ রাখা, কাজ বন্ধ রাখা, সৈকতে অঝতা সময় কাটানোর মতো ঘটনা না ঘটে। এ পর্যন্ত যা শুনেছি, তারা একসঙ্গে লাঞ্চ-ডিনার করেছে, দলগত ভাবেই থেকেছে। এসবের মাঝে মাঝে মদ্যপান করেছে। এতে আমার আপত্তি নেই। কিন্তু যদি এটা এর বাইরে গিয়ে থাকে, তাহলে সেটা আমার দৃষ্টিতে সমস্যা। অনেকেই হয়তো এ নিয়ে দ্বিমত পোষণ করবেন, কিন্তু আমরা ঠিক কী হয়েছিল তা জানব।’

Reneta

সিরিজ শুরুর আগে জ্যাকব বেথেল ও হ্যারি ব্রুককে টিম ম্যানেজমেন্ট সতর্ক করেছিল। কারণ অক্টোবর-নভেম্বরে নিউজিল্যান্ড সফরে কিউইদের বিপক্ষে তৃতীয় ওয়ানডের আগের রাতে তাদের একটি বারে মদ্যপান করতে দেখা যায়। যে কারণে এবার দলের উপর বাড়ানো হয়েছে নজরদারি।

শুক্রবার বক্সিং ডেতে ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে অ্যাশেজের চতুর্থ টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। খেলা শুরু বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াঅ্যাডিলেডঅ্যাশেজইংল্যান্ডটেস্টপ্যাট কামিন্সবেন স্টোকসলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বন্যা-জলোচ্ছ্বাস প্রতিরোধে বাঁধ নির্মাণসহ বিভিন্ন পরিকল্পনা নিয়েছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় কার্যত বন্ধ হরমুজ প্রণালি

জুলাই ১৮, ২০২৬

এসএসসির ফল প্রকাশ নিয়ে যা বলছে আন্তঃশিক্ষা বোর্ড

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে নতুন করে আলোচনায় রোমেনা আফাজ

জুলাই ১৮, ২০২৬

দেশের অর্থনীতি এগিয়ে নিতে সবচেয়ে বড় বন্ধু হতে পারে চীন: তথ্যমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT