সিলেট থেকে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবে আওয়ামী লীগ
সিলেটের রাস্তায় নির্বাচনী প্রচার কার্যক্রমের জন্য ব্যানার ও পোস্টার ঝুলানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
সিলেট থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বুধবার হজরত শাহজালাল ও শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করবেন তিনি। পরে সিলেটের আলিয়া মাদরাসা ময়দানে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে বক্তৃতা করবেন দলের সভাপতি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






