ক্রিকেট

আফগান তারকা অলরাউন্ডারকে দলে নিল সিলেট

সিলেটের ক্রিকেটার ব্যাট হাতে মাঠে, দর্শকরা দর্শক বসে. Channel i News - চ্যানেল আই নিউজ

আজমতউল্লাহ ওমরজাই

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বিপিএল দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হয়ে গেল গত ৩০ ডিসেম্বর। নিলাম থেকে দল গোছালেও এখনও সরাসরি চুক্তিতে বিদেশি খেলোয়াড়দের নিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলামের পর সালমান ইরশাদের সঙ্গে সরাসরি চুক্তি করে সিলেট টাইটানস। এবার আফগানিস্তান অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে দলে নিয়েছে চায়ের নগরীর দলটি।

বৃহস্পতিবার এক বার্তায় ওমরজাইকে দলে নেয়ার বিষয়টি জানিয়েছে ফ্র‌্যাঞ্চাইজিটি। ওমরজাই এর আগেও রংপুর এবং ঢাকার হয়ে বিপিএল খেলেছেন।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ওমরজাই ৬০ ম্যাচ খেলে ৬৯৩ রানের পাশাপাশি নিয়েছেন ৪৩টি উইকেট। সবমিলিয়ে টি-টুয়েন্টি খেলেছেন ১৫০টি। ১৬১৯ রানের পাশাপাশি উইকেট নিয়েছেন ১৩৭টি।

এ নিয়ে ষষ্ঠ বিদেশি খেলোয়াড়কে দলে নিয়েছে সিলেট। নিলামের আগে সরাসরি চুক্তিতে পাকিস্তানের সাইম আইয়ুব ও মোহাম্মদ আমিরকে নেয় তারা। নিলাম থেকে নিয়েছে শ্রীলঙ্কান তারকা অ্যাঞ্জেলো ম্যাথুজ ও যুক্তরাষ্ট্রের তারকা অ্যারন জোন্সকে। নিলামের পর সরাসরি চুক্তিতে সালমান ইরশাদ ও ওমরজাইকে নিল তারা।

বিষয়:ওমরজাই বিপিএল-২০২৬ সিলেট টাইটানস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…