অন্যান্য খেলা

ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন সুয়েটেক

সুইটেক ফ্রেঞ্চ ওপেনের ম্যাচে জেতার উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রেঞ্চ ওপেনের ম্যাচে সুইটেক জেতার পর উদযাপন করছেন, দর্শকদের ভিড়ে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ফ্রেঞ্চ ওপেনের মেয়েদের এককে ক্যারোলিনা মুচোভাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন পোলিশ তারকা ইগা সুয়েটেক। প্যারিসের কোর্ট ফিলিপ-চ্যাট্রিয়ারে শনিবার প্রায় তিন ঘন্ট ধরে চলা ম্যাচে সুয়েটেক ৬-২, ৫-৭, ৬-৪ সেটে মুচোভাকে হারান।

‌র‌্যাঙ্কিংয়ের ৪৩তম স্থানে থাকা চেক রিপাবলিকের মুচোভা প্রথম সেটে ৬-২ পয়েন্টের ব্যবধানে হারলেও দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান। তবে তৃতীয় সেটে হার এড়াতে পারেননি ২৬ বর্ষী এই তারকা।

সুয়েটেকের এটি টানা দ্বিতীয়বারের মতো রোলা গ্যাঁরো, প্যারিসে তৃতীয় এবং ক্যারিয়ারের চতুর্থ গ্র্যান্ড স্লাম শিরোপা। ২২ বর্ষী এ তারকা টানা ৬২ সপ্তাহ ধরে র‌্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন।

বিষয়:চেক রিপাবলিক পোল্যান্ড প্যারিস ফ্রেঞ্চ ওপেন মুচোভা সুয়েটেক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…