জনপদ

‘দুই মাস আগে নতুন আস্তানায় বসতি করেছে জঙ্গিরা’

বাংলাদেশের পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি সন্দেহে অভিযান চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি সন্দেহে অভিযান চালাচ্ছে, বেশ কিছু মানুষ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

মো. জালাল উদ্দিন: মৌলভীবাজারে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালানো বাড়ির বাসিন্দারা প্রায় দুই মাস আগে এখানে এসে নতুন বাড়ি করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পূর্ব টাট্টিউলি বাজারের চা দোকানি শফিক মিয়া বলেছেন, তার দোকানে এসে অল্প বয়সের দু’জন পুরুষ মানুষ নিয়মিত চা খেত। তারা বলেছিল, তাদের বাড়ি বগুড়ায়, নদী ভাঙনে তাদের বাড়ি চলে গেছে, তাই এখানে এসে বসতি করেছে। আরও পরিবার আসবে।

শনিবার ১২ আগস্ট ভোর থেকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালায় কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি)। সেই অভিযান এখনও চলমান রয়েছে। ইতোমধ্যে ওই আস্তানা থেকে নারী-পুরুষ ও শিশুসহ ৯ জনকে আটক করা হয়েছে।

অভিযান শেষে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দিপঙ্কর ঘোষ।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক গণমাধ্যমকে জানান, ওই বাড়িতে শনিবার সকাল পর্যন্ত নারী পুরুষ ও শিশুসহ ৯ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে চারজন পুরুষ ও পাঁচজন নারী। তবে আটকের সংখ্যা আরও বাড়তে পারে।

এ ব্যাপারে মৌলভীবাজার পুলিশ সুপার মঞ্জুর রহমান জানান, অভিযান চলছে। অভিযান শেষে গণমাধ্যমকে জানানো হবে।

এর আগে শুক্রবার (১১ আগস্ট) রাত থেকে উপজেলার কর্মধা ইউনিয়নের পুর্ব টাট্টিউলি গ্রামের যোগীটিলা এলাকার একটি বাড়ি ঘিরে অভিযান চালানো হয়। আগে রাতভর ওই বাড়িটি ঘিরে রাখে বিশেষ বাহিনী স্পেশাল উইপন এন্ড ট্যাকটিস সোয়াট। অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন হিলসাইট’। জঙ্গিদের হিজরতের নামে সেখানে জড়ো করা হয়েছিল বলে জানিয়েছেন সিটিটিসি প্রধান।

বিষয়:কাউন্টার টেররিজম ইউনিট মৌলভীবাজারের কুলাউড়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…