চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইনে গোপনে সদস্য সংগ্রহ করছিলেন নব্য জেএমবি’র নারী প্রধান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৪ অপরাহ্ণ ০৫, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, অপরাধ
A A

দীর্ঘদিন ধরে অনলাইনে গোপনে নারী সদস্য সংগ্রহ করছিলেন নব্য জেএমবির(জাময়াতুল মুজাহেদীন বাংলাদেশ) নারী প্রধান আসমানী খাতুন।

মঙ্গলবার নব্য জেএমবির নারী শাখার প্রধান আসমানী খাতুনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

পুলিশ জানায়, তার গ্রামের বাড়ি রাজবাড়ীর সদর থানার খান খানাপুর দক্ষিণপাড়া গ্রামে। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ২টি মুঠোফোন জব্দ করা হয়।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন, গতকাল বিকাল ৪ টা ৫০ মিনিটে মতিঝিল থানার উত্তর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে আসমানীকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম বিভাগের একটি দল।

ডিএমপির কাউন্টার টেররিজম বিভাগ জানায়, আসমানী নব্য জেএমবির নারী শাখার প্রধান হওয়ার পর দীর্ঘদিন যাবত গোপনে অনলাইনে নারী সদস্য সংগ্রহ করছিলেন। সে বিভিন্ন জনকে কথিত হিজরতে পাঠায়। যারা বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছে।

অনলাইনে আসমানীর সঙ্গে নব্য জেএমবির অন্যতম নেতা ইসলাম আল হিন্দী, আবু দুজানা ও আবু মোহাম্মদদের সঙ্গে যোগাযোগ ছিল।

Reneta

কাউন্টার টেররিজমের এক কর্মকর্তা চ্যানেল আই অনলাইনকে বলেন, দেশে খিলাফত ও শরিয়া আইন প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার, সরকারি সম্পত্তি ও রাষ্ট্রের জননিরাপত্তা ক্ষতিসাধনের উদ্দেশ্যে ষড়যন্ত্র এবং ধ্বংসাত্মক কর্মকান্ড পরিচালনা পরিকল্পনার অংশ হিসেবে আসমানীসহ পলাতক অজ্ঞাতনামা ৪/৫ জন নব্য জেএমবির সহযোগীদের সাথে উত্তর কমলাপুর এলাকায় একত্রিত হয়েছিলেন। পলাতকদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

তিনি জানান, এ ঘটনায় মতিঝিল থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। বুধবার সকালে
১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাউন্টার টেররিজম ইউনিটডিএমপিনব্য জেএমবি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঝিনাইদহে ট্রেনের বগি লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের চিকিৎসক ইবোলামুক্ত, ডিআর কঙ্গোতে সংক্রমণ বেড়ে ৪৮৮

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান শক্তিশালী ও অহংকারী, তবে তাদের চুক্তিতে আসা ছাড়া বিকল্প থাকবে না: ট্রাম্প

জুন ৭, ২০২৬

বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে, বললেন ভারতের কোচ

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ভারতের ডেটা সেন্টারে বিনিয়োগের নেতৃত্বে বাংলাদেশি রবিন খুদা

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT