চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কোহলির পরের জায়গা চান সূর্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৩ পূর্বাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ম্যাচে কখনও ওপেন করেছেন, তিন, চার হয়ে পাঁচ নম্বরেও ব্যাটিংয়ে নেমেছেন সূর্যকুমার যাদব। তবে ৩৬০ ডিগ্রি খ্যাত এই হার্ডহিটারের নিজের পছন্দ কোন পজিশন? এমন এক প্রশ্নের জবাবে সূর্য বলেছেন, বিরাট কোহলির পর ব্যাটিংয়ে যেতে চান। অর্থাৎ, তার পছন্দ চার নম্বরে ব্যাটিংয়ে নামা।

ভারতের আকাশের নতুন ব্যাটিং সূর্য ৩২বর্ষী এই আক্রমণাত্মক ক্রিকেটার জায়গা করে নিয়েছেন টি-টুয়েন্টি বিশ্বকাপ দলে। সবশেষ এশিয়া কাপেও ছিলেন দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ। ছোট ফরম্যাটের ক্রিকেটে দুর্দান্ত সব শট আর সর্বোচ্চ স্ট্রাইক রেটের এই ব্যাটার বৈশ্বিক আসরও মাতাতে চান চার নম্বরে ব্যাট করে। জানিয়েছেন, ওটাই তার জন্য সঠিক জায়গা।

ভারতের হয়ে যেকোন পজিশনে ব্যাট করতে প্রস্তুত সূর্যকুমার। তবে নিজের সেরা অবস্থানের প্রশ্নে তিনে নামা কোহলির পর ব্যাটিংয়ে যাওয়ার কথা বলেছেন এই হার্ডহিটার, দিয়েছেন নিজস্ব যুক্তিও, ‘চার নম্বরটাই আমার জন্য ভালো। যখন ব্যাটিংয়ে নামি তখন খেলার রাশ হাতে থাকে। সাত থেকে ১৫ ওভারের মধ্যে ব্যাট করতে ভালো লাগে। এই সময়ে নিজের সেরা খেলাটা খেলতে পারি।’

Banglabid

অসাধারণ স্কিল, দুর্দান্ত সব শট এবং স্ট্রাইক রোটেট করার দক্ষতা আছে যাদবের। ভারত দলে তাকে সাধারণত চার নম্বরেই ব্যাটিং করতে দেখা যায়। এশিয়া কাপেও দলের মিডল অর্ডারের ভার তার উপর ছিল। এই পজিশনের অনেক গুরুত্ব দেখছেন সূর্য। নিজের স্বপক্ষে যুক্তি দেখিয়েছেন মাঠের চারপাশে শট খেলতে পারা এ ডানহাতি ব্যাটার। বিশ্বকাপে ভারত দলে সবঠিক থাকলে কোহলির পরই দেখা যাবে যাদবকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোহলিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০ভারতলিড স্পোর্টসসূর্যকুমার
শেয়ারTweetPin

সর্বশেষ

উয়েফা সুপার কাপ ফাইনাল পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালিয়ান রেফারি

আগস্ট ১১, ২০২৬

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার নেতৃত্বে থাকা সেই ব্যাংকারের সঙ্গে কী যোগসূত্র ছিল এপস্টিনের

আগস্ট ১১, ২০২৬

কাইথি-লিও-কুলির পরিচালক এবার নায়ক, বক্স অফিসে তোলপাড়!

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আবহাওয়ার উপযোগী এসি আনল আইটেল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রসূতি সেজে নবজাতক চুরি, গোবিন্দগঞ্জে স্বামী-স্ত্রী আটক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT