অর্থনীতি

ক্রেতাদের জন্য স্বস্তির বাজারদর নিয়ে হাজির সুপারশপ ‘স্বপ্ন’

চ্যানেল আই অনলাইন লোগো ও মুক্তিযুদ্ধের প্রতীকী ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন লোগো এবং মুক্তিযুদ্ধের প্রতীকী ছবি, যা বাংলাদেশের ইতিহাস ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতিনিধিত্ব করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

দামে দিশেহারা ক্রেতাদের জন্য স্বস্তির বাজারদর নিয়ে হাজির হয়েছে দেশের অন্যতম জনপ্রিয় সুপারশপ ‘স্বপ্ন’। বাজারে যখন বেশকিছু পণ্যের দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে চলছে, সেসময় ‘স্বপ্ন’ ঢাকা, কুমিল্লা, সিলেট ও চট্রগ্রামের গ্রাহকদের জন্য আলু, দেশি পেঁয়াজ, চিনিতে বিশেষ ছাড়ে গতকাল ১১ জুলাই এবং আজ ১২ জুলাই পণ্যবিক্রির ঘোষণা দেয়।

ঢাকা ও কুমিল্লার গ্রাহকদের জন্য থাকছে প্রতি কেজি আলু ৪৪ টাকায় (খোলা বাজারে যা ৪৮ টাকা প্রতি কেজিতে), বিশেষ ছাড়ে দেশি পিয়াঁজ প্রতি কেজি ৬৬ টাকায় (যা খোলা বাজারে ৭০-৭৫ টাকা প্রতি কেজিতে), চিনি (খোলা) স্বপ্নতে প্রতি কেজি বিক্রি হবে ১৩৬ টাকায় (বাজারে যা বিক্রি হচ্ছে ১৪০ টাকায়)।

অন্যদিকে, চট্রগ্রাম আউটলেটের জন্য প্রতি কেজি আলু থাকছে ৪৭ টাকায় (খোলা বাজারে যা ৫০ টাকা প্রতি কেজিতে), বিশেষ ছাড়ে আমদানি করা পিয়াঁজ প্রতি কেজি ৫৭ টাকায় (যা খোলা বাজারে ৬০ টাকা প্রতি কেজিতে), চিনি (খোলা) প্রতি কেজি বিক্রি হবে ১৩৬ টাকায় (বাজারে যা বিক্রি হচ্ছে ১৪০ টাকায়)।

সবশেষ, সিলেটের স্বপ্ন গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ছাড়। প্রতি কেজি আলু ৪০ টাকায় (খোলা বাজারে যা ৪২ টাকা প্রতি কেজিতে), বিশেষ ছাড়ে আমদানি করা পিয়াঁজ প্রতি কেজি ৪৭ টাকায় (যা খোলা বাজারে ৪৯-৫০ টাকায় প্রতি কেজিতে বিক্রি হচ্ছে)।

অফারটি ১১ ও ১২ জুলাই স্টক থাকা পর্যন্ত চলবে।

বিষয়:সুপারশপ স্বপ্ন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…