আন্তর্জাতিক

নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ডে সানি লিওনের নাম-ছবি

নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ডে সানি লিওনের ছবি, বাংলার খবর. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ডের ছবি যেখানে সানি লিওনের ছবি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

উত্তরপ্রদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ডে অভিনেত্রী সানি লিওনের নামসহ একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশের সাইবার সেল।

রোববার ১৮ ফেব্রুয়ারি হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশ পুলিশ রিক্রুটমেন্ট অ্যান্ড প্রোমোশন বোর্ডের (ইউপিপিআরবি) ওয়েবসাইটে কনস্টেবল (সিভিল পুলিশ) পদের জন্য ওই ব্যক্তির নাম নথিভুক্ত করা হয়েছে।

অ্যাডমিট কার্ডে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রটি ছিল কনৌজের তিরওয়ার শ্রীমতি সোনেশ্রী মেমোরিয়াল গার্লস কলেজ। গত ১৭ ফেব্রুয়ারি এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নম্বরটি ব্যবহার করা হয়েছে, সেটি উত্তরপ্রদেশের মাহোবার এক বাসিন্দার। রেজিস্ট্রেশন ফর্মে প্রদত্ত ঠিকানাটি মুম্বইয়ের।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষার দিন কোনও পরীক্ষার্থী ওই নির্দিষ্ট অ্যাডমিট কার্ড নিয়ে হাজির হননি।

বিষয়:ভারতীয় অভিনেত্রী সানি লিওন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…