চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সানি লিওনের ছবি পোস্ট করে আলোচনায় অশ্বিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
অশ্বিনের ছবি যেখানে তিনি ক্রিকেটের মাঠে ক্রিকেট বল হাতে ধরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রবীচন্দ্রন অশ্বিন অবসর নিয়ে প্রায়ই নানা আলোচনায় থাকছেন মন্তব্য বা ক্রিকেট বিশ্লেষণ ঘিরে। ভারতীয় তারকা এবার শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী সানি লিওনের একটি ছবি পোস্ট করে।

মঙ্গলবার অশ্বিন দুটি ছবি জোড়া দিয়ে পোস্ট করেছেন। ছবির একপাশে সানি লিওন, আরেক পাশে চেন্নাইয়ের ক্রিকেটার সাধু স্ট্রিট। প্রথম দেখায় বিভ্রান্তি তৈরি হলেও ভক্তরা দ্রুত তার পোস্টের আসল ইঙ্গিত ধরে ফেলেছেন।

ভারতের গণমাধ্যমে খবর, মজার ছলে করা পোস্টটি আসলে তামিলনাড়ুর তরুণ অলরাউন্ডার সানি সাধুকে উদ্দেশ্য করে। সানি লিওনের নামের প্রথম অংশ এবং সাধু স্ট্রিট মিলিয়ে ‘সানি সাধু’ হওয়ায় তিনি এমন মজার কোলাজ করেছেন।

👀 👀 pic.twitter.com/BgevYfPyPJ

— Ashwin 🇮🇳 (@ashwinravi99) December 9, 2025

সানি সাধু সম্প্রতি সৈয়দ মুশতাক আলি টি-টুয়েন্টি ট্রফিতে অভিষেক ম্যাচ খেলেছেন। সোমবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সৌরাষ্ট্রের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেই তামিলনাড়ুর হয়ে ৯ বলে ৩০ রানের ঝড়ো ইনিংস খেলে জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সাই সুদর্শনের ৫৫ বলে অপরাজিত ১০১ সঙ্গে তিনি ৩৭ রানের জুটি গড়েন।

অশ্বিনের পোস্টের উদ্দেশ্য ছিল ২২ বর্ষী প্রতিভাবান অলরাউন্ডারকে উৎসাহ দেয়া। আসন্ন আইপিএল ২০২৬ মিনি নিলামের জন্য নাম নিবন্ধন করেছেন সাধু। অশ্বিনের পোস্টের মাধ্যমে তার নাম আলোচনায় আসায় দল পেতে প্রতিযোগিতা বাড়তে পারে, ফ্র্যাঞ্চাইজিগুলো আগ্রহী হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। তার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএলভারতমিনি নিলামরবীচন্দ্রন অশ্বিনলিড স্পোর্টসসানি লিওনসানি সাধু
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জাভির চাকরি গেলে কার হাতে রিয়ালের ভবিষ্যৎ?

পরবর্তী

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

পরবর্তী
জাতীয় ঐকমত্য কমিশনের লোগো, বাংলাদেশ মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় ঐকমত্য কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ

হলিউডের বিখ্যাত সিনেমা ও চরিত্রের ছবি, ওয়ার্নার ব্রাদার্স ও নেটফ্লিক্স লোগোসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

হলিউডে শক্তি পরীক্ষা, ‘ওয়ার্নার ব্রাদার্স’ দখলে দ্বিমুখী যুদ্ধ!

সর্বশেষ

মেসিদের পরাজয়ে হতাশ আর্জেন্টাইন রাষ্ট্রদূত, কৃতিত্ব দিলেন স্পেনকে

জুলাই ২০, ২০২৬

আর্জেন্টিনাকে কাঁদিয়ে স্পেনের বিশ্বকাপ জয়

জুলাই ২০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশ্বকাপ আয়োজনে অতিথিদের মুগ্ধতা

জুলাই ২০, ২০২৬
ছবি: বিএনপি নেতা মো. রাশেদ খাঁন (সংগৃহীত)।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

জুলাই ২০, ২০২৬

অপ্রয়োজনীয় হর্ন বন্ধে ডিএমপির নির্দেশ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT