চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ১৯, আগস্ট ২০২৬
বিনোদন
A A

বলিউড অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনিতা আহুজার দাম্পত্য টানাপোড়েন নিয়ে দীর্ঘদিনের জল্পনায় এবার নাটকীয় মোড়। গোবিন্দর বিরুদ্ধে করা বিচ্ছেদের মামলা প্রত্যাহার করে নিয়েছেন সুনিতা আহুজা।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দর ম্যানেজার শশী সিনহা।

সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রার একটি আদালতে দেখা যায় সুনিতাকে। তবে আদালতে যাওয়ার কারণ তখন স্পষ্ট ছিল না। পরে গোবিন্দর ম্যানেজার নিশ্চিত করেন, সুনিতা তার করা বিচ্ছেদের মামলা প্রত্যাহার করেছেন।

Banglabid

এদিকে বিষয়টি সংবাদমাধ্যমে যেভাবে প্রকাশ্যে এসেছে, তা নিয়ে হতাশা প্রকাশ করেছেন শশী সিনহা। তার মতে, পারিবারিক বিষয় আদালত পর্যন্ত গড়ানোর প্রয়োজন ছিল না।

এনডিটিভিকে তিনি বলেন, ঝগড়া হতেই পারে, কিন্তু অনেক কিছুই আলোচনার মাধ্যমে মিটে যায়। তবে বিষয়টি আদালতে পৌঁছে যাওয়ার পর সেটি সবার সামনে চলে আসে।

শশী সিনহার ভাষায়, “পরিবারের বিষয় পরিবারের মধ্যেই থাকা উচিত। অনেক কিছু বসে কথা বললে মিটে যায়। আজ যদি মামলা প্রত্যাহারই করা হয়, তাহলে শুরুতে সেটি করা হয়েছিল কেন? এটা আমাকে কষ্ট দেয়। আমরা কেন প্রদর্শনীতে পরিণত হলাম?”

Reneta

তবে মামলা প্রত্যাহারের পর গোবিন্দর পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শশী সিনহা জানান, ঘটনাটি ঘটার মাত্র কয়েক মিনিট পরই তিনি কথা বলছিলেন, তাই এ মুহূর্তে গোবিন্দর কোনো প্রতিক্রিয়া নেই।

তিনি বলেন, “ঈশ্বর সবাইকে সুবুদ্ধি দিন এবং সবাই যেন বিচক্ষণতার সঙ্গে কাজ করেন- এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি গোবিন্দ, সুনিতা এবং তাদের সন্তান- সবার জন্যই ভালো কিছু কামনা করি।”

কী নিয়ে শুরু হয়েছিল টানাপোড়েন?

গোবিন্দ ও সুনিতার বিচ্ছেদের গুঞ্জন শুরু হয় গত বছরের ফেব্রুয়ারি থেকে। এরপর সুনিতার বিভিন্ন সাক্ষাৎকারে করা ব্যক্তিগত মন্তব্যকে ঘিরে তাদের দাম্পত্য সম্পর্ক নিয়ে জল্পনা আরও তীব্র হয়।

একপর্যায়ে খবর ছড়ায়, সুনিতা গোবিন্দকে বিচ্ছেদের নোটিশও পাঠিয়েছেন। তবে পরবর্তীতে তাদের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিতও পাওয়া যায়।

গত বছর গণেশ চতুর্থীর অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গেলে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে প্রশ্ন ওঠে। তখন সুনিতা দাবি করেছিলেন, তাদের মধ্যে যদি সত্যিই দূরত্ব তৈরি হতো, তাহলে তারা এভাবে একসঙ্গে থাকতেন না। এমনকি কোনো শক্তিই তাদের আলাদা করতে পারবে না বলেও মন্তব্য করেছিলেন তিনি।

‘সুগার ড্যাডি’ মন্তব্যে ফের বিতর্ক

সাম্প্রতিক সময়ে গোবিন্দর ‘রূপা’ ছবির সহ-অভিনেত্রী কোমল রানি স্বর্ণকরের প্রসঙ্গে সুনিতার একটি মন্তব্য নতুন করে বিতর্ক তৈরি করে। অভিনেত্রীকে ঘিরে গোবিন্দর সঙ্গে সম্পর্কের অভিযোগও তুলেছিলেন তিনি এবং একপর্যায়ে গোবিন্দকে ‘সুগার ড্যাডি’ বলে উল্লেখ করেন।

জবাবে গোবিন্দও পাল্টা বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, নতুন সিনেমার কাজ শুরু করার পর তাকে মানুষের চোখে খারাপ প্রমাণ করা এবং তার কাজের ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে।

গোবিন্দ বলেন, তিনি যে কাজ করছেন, তাতে সুনিতার হস্তক্ষেপ করা উচিত নয়। একইসঙ্গে তিনি দাবি করেন, তার কাজ ও ব্যবসায় ক্ষতি করার মতো পরিস্থিতি তৈরি করা হচ্ছে।

১৯৮৭ সালের মার্চে বিয়ে করেন গোবিন্দা ও সুনিতা আহুজা। বিয়ের বিষয়টি তারা দীর্ঘদিন গোপন রেখেছিলেন। ১৯৮৮ সালে তাদের মেয়ে টিনার জন্মের পর বিষয়টি প্রকাশ্যে আসে। ১৯৯৭ সালে তাদের ছেলে যশবর্ধনের জন্ম হয়।

দীর্ঘদিনের দাম্পত্য জীবনে একের পর এক বিতর্ক, বিচ্ছেদের গুঞ্জন এবং এবার আদালতে করা মামলা প্রত্যাহার- সব মিলিয়ে গোবিন্দ-সুনিতার সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

তবে মামলা প্রত্যাহারের পর তাদের দাম্পত্য সম্পর্কের বর্তমান অবস্থান নিয়ে দুজনের পক্ষ থেকেই এখনো আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বক্তব্য আসেনি। এনডিটিভি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোবিন্দবলিউডবিচ্ছেদমুম্বাইসিনেমাসুনিতাসুনিতা আহুজা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

পরবর্তী

৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প একনেকে অনুমোদন

পরবর্তী
ছবি: সংগৃহীত

৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প একনেকে অনুমোদন

ছবি: সংগৃহীত।

অগ্নিকাণ্ড নিয়ে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন যা জানাচ্ছে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কলকাতায় হোটেলে আগুনে নিহতদের কয়েকজনের পরিচয় শনাক্ত

আগস্ট ১৯, ২০২৬

নিমজ্জন: নিঃস্ব, নিপীড়িত ও নিভে যাওয়া মানুষের করুণ আর্তনাদ

আগস্ট ১৯, ২০২৬

বিমা বিক্রি করতেন, সেই সুবিন্দরই ‘আওয়ারাপন ২’ এর আলোচিত অভিনেতা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বে শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন 'হৃদয়ে শ্রীমঙ্গল’এর নতুন কমিটির সদস্যরা, ছবি: সংগৃহীত।

নতুন নেতৃত্ব পেল যুক্তরাজ্যভিত্তিক ‘হৃদয়ে শ্রীমঙ্গল’

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT