চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফুটবলারের হাটবাজারে যেমন খরচ-লাভ হল প্রিমিয়ার লিগে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ফুটবলার ট্রফি হাতে, প্রিমিয়ার লিগের জয় উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত মৌসুমে ২০তম লিগ শিরোপা লিভারপুলের

ফুটবলার কেনা-বেচার বড় হাটবাজার গ্রীষ্ম দলবদল সময়সীমা শেষ। ইংলিশ প্রিমিয়ার লিগে অনেক দলই কাড়ি কাড়ি অর্থ ঢেলেছে নতুন মৌসুমের জন্য। আসরে খেলছে ২০ দল। এবার ক্লাবগুলোর অর্থ ঢালার পাল্লা আগের সব মৌসুমের চেয়ে ভারী। খরচের পরিমাণ ৩ বিলিয়ন পাউন্ডের বেশি। বাংলাদেশি মুদ্রায় ৫০ হাজার কোটি টাকার কাছাকাছি।

আর্থিক সংস্থা ডেলওয়েটের পরিসংখ্যান বলছে, ৩.৮ বিলিয়ন ইউরো খরচ করেছে ক্লাবগুলো। আগের সর্বোচ্চ ছিল ২.৭ বিলিয়ন ইউরো। যা হয়েছিল গ্রীষ্মের দুই দলবদল আগে।

অন্যদিকে দলবদলের বাজারের হিসেবে, ৩.৫ বিলিয়ন ইউরো খরচ করেছে ইংলিশ ক্লাবগুলো। প্রিমিয়ার লিগের ২০ দল থেকে গ্রীষ্মে ক্লাব ছেড়েছেন ৩০৫ ফুটবলার। তাতে ক্লাবগুলোর লাভ হয়েছে ১.১ মিলিয়ন ইউরো। বিপরীতে ক্লাবগুলো খরচ করেছে ১.৭৭ মিলিয়ন ইউরো।

Banglabid

গ্রীষ্ম দলবদলে সবচেয়ে দামী ফুটবলার আলেক্সান্ডার ইসাক। নিউক্যাসল ইউনাইটেড থেকে সুইডিশ তারকাকে নিতে ১৪৪ মিলিয়ন ইউরো গুণতে হয়েছে লিভারপুলকে।

সুইডিশ তারকা আলেক্সান্ডার ইসাক

ইংলিশ ক্লাবগুলোর মধ্যে লিভারপুল খরচ করেছে সবচেয়ে বেশি। ১৬ ফুটবলার নিতে প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা খরচ করেছে ৪৮৩ মিলিয়ন ইউরো। চেলসি নতুন ২৬ ফুটবলার আনতে খরচ করেছে ৩২৮ মিলিয়ন ইউরো।

নিউক্যাসল ইউনাইটেড নতুন ১২ ফুটবলার এনেছে, খরচ ২৮৮ মিলিয়ন ইউরো। আর্সেনাল ১৫ ফুটবলার নিতে ব্যয় করেছে ২৮৩ মিলিয়ন ইউরো। ২৫০ মিলিয়ন ইউরো খরচ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড ১৩ ফুটবলার নিতে। টটেনহ্যাম খরচ করেছে ২১০ মিলিয়ন ইউরো।

Reneta

আন্তর্জাতিক বিরতিতে এখন ক্লাবগুলো। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে তিন ম্যাচের সবকটি জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে আছে লিভারপুল। চেলসি দ্বিতীয় অবস্থানে। আর্সেনাল আছে তিনে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্সেনালটটেনহ্যামদলবদলপ্রিমিয়ার লিগলিড স্পোর্টসলিভারপুল
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬

সরকারি সেবায় দালালের দৌরাত্ম্য নিয়ে প্রশ্ন তুলেছেন জাইমা রহমান

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT