শুধু সশস্ত্র বাহিনীর সদস্যই নন যেকোন মানুষের জন্য অনুকরণীয় আদর্শ রেখে গেছেন সাবেক মন্ত্রী, বিমানবাহিনী প্রধান, মরহুম সুলতান মাহমুদ। স্বাধীনতা পুরস্কার জয়ী এই বীর মুক্তিযোদ্ধাকে এভাবে মূল্যায়ন করলেন বিমান বাহিনীর সাবেক দুই প্রধান, এয়ার ভাইস মার্শাল আবদুল গফুর মাহমুদ এবং এয়ার মার্শাল জামাল উদ্দিন আহমেদ। মরহুমের দোয়া মাহফিলে তার জীবনের ভালো দিক তুলে ধরে মহান সৃষ্টিকর্তার কাছে পরকালের জীবনে মুক্তির প্রার্থনা করেন অগনিত ধর্মপ্রাণ মানুষ।







