বাংলাদেশ

চলবে বিমান বাহিনীর গোলাবর্ষণ মহড়া, সতর্ক করল আইএসপিআর

চলবে বিমান বাহিনীর গোলাবর্ষণ মহড়া, সতর্ক করল আইএসপিআর

সংগৃহীত

টাঙ্গাইলের রসুলপুর ফায়ারিং রেঞ্জে আগামী ১৫, ১৬, ১৮ ও ১৯ নভেম্বর আকাশ থেকে ভূমিতে গোলাবর্ষণ মহড়া চালাবে বিমান বাহিনী। এ সময় ওই ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্ধারিত চার দিন সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিমান বাহিনীর সব ধরনের বিমান ও হেলিকপ্টার দিয়ে এ মহড়া অনুষ্ঠিত হবে।

মহড়া চলাকালে নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট ফায়ারিং এলাকা পরিহার করার অনুরোধ জানিয়েছে আইএসপিআর।

বিষয়:আইএসপিআর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর টাঙ্গাইল ফায়ারিং রেঞ্জ বিমান বাহিনী বিমান বাহিনীর গোলাবর্ষণ মহড়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…