চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:০০ পূর্বাহ্ণ ১১, জুলাই ২০২৫
কক্সবাজার, জনপদ
A A
গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে একজন যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক শিক্ষার্থী। জন্মদিনের একদিন আগেই ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা যায়।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর কক্সবাজার সদর উপজেলার খুরুশকূল ইউনিয়নের রুদ্র পাড়ায় এই ঘটনা ঘটে।

স্বজন ও স্থানীয়রা জানিয়েছে, শুক্রবার (১১ জুলাই) প্রিয়তম রুদ্র নামের এই শিক্ষার্থীর ১৭ তম জন্মদিন ছিল। এবারের এসএসসি পরীক্ষায় সে দুই বিষয়ে অকৃতকার্য হয়।

Banglabid

প্রিয়তম রুদ্র স্থানীয় খুরুশকূল উচ্চ বিদ্যালয় থেকে ব্যবসা বিভাগ থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। তারা দুই ভাই-বোন।

প্রিয়তম রুদ্রের বাবা কাঞ্চন রুদ্র বলেন, “ছেলে কেন এমন করেছে সেটা সত্যি জানি না। দুপুরে তিনি, স্ত্রী ও ছেলে একসাথে মিলে খাবার খান। খাবার শেষে টিভিতে খবর দেখছিলেন। ওই সময়ে প্রিয়তম তার স্থানীয় এক সহপাঠীর বাসায় ছিলো। পরে ঘরে আসলে রুদ্রকে বলি তোমার মামা ফোন করে জানিয়েছে, তুমি নাকি দুই বিষয়ে খারাপ করেছো। সেটা শোনার পর প্রিয়তম তার মাকে ফোনে কল দিবে বলে বাইরে চলে যায়। আমি অফিসে চলে আসি, আর কিছু জানি না।”

রুদ্রর বাবা আরও বলেন, “ অফিসে পৌঁছার ২০ থেকে ৩০ মিনিট পর আমার এক বোন কল করে জানায়, ঘরের দরজা জানালা সব ভেতর থেকে আটকানো। অনেক ডাকডাকি করেও প্রিয়তমের কোন সাড়াশব্দ নেই এবং দরজাও খুলছে না।”

Reneta

তিনি জানান, বিষয়টি জানার পর তিনি দ্রুত বাড়ি ফিরে যান। পরে দরজা না খোলায় ঘরের চালের টিন কেটে ভিতরে ঢুকেন। এরপর দরজা খুলে দিলে স্বজনরা দেখেন সিলিং ফ্যানের সাথে ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে আছে প্রিয়তম। সেখান থেকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে গেলে তিনি হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। এরপর তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াছ খান জানান, এসএসসি পরীক্ষায় এক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তার মৃতদেহ হাসপাতাল মর্গে রয়েছে। ময়নাতদন্তের পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যাএসএসসিকক্সবাজার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পাকিস্তানে প্রতারণায় ১৪৯ জন গ্রেপ্তার, জড়িত ৪৮ চীনা নাগরিক

পরবর্তী

পবিত্র কাবা শরীফ ধৌত করা হয়েছে

পরবর্তী
পবিত্র কাবা শরীফ ধৌত করার জন্য সৌদি আরবের কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

পবিত্র কাবা শরীফ ধৌত করা হয়েছে

জবিতে দুই দলের সংঘর্ষে সহকারী প্রক্টর লাঞ্ছিত, ছাত্ররা উত্তেজিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জবিতে দুই দলের সংঘর্ষে সহকারী প্রক্টর লাঞ্ছিত

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বে শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন 'হৃদয়ে শ্রীমঙ্গল’এর নতুন কমিটির সদস্যরা, ছবি: সংগৃহীত।

নতুন নেতৃত্ব পেল যুক্তরাজ্যভিত্তিক ‘হৃদয়ে শ্রীমঙ্গল’

আগস্ট ১৯, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

আগস্ট ১৯, ২০২৬

অটোরিকশায় মাছবাহী ট্রাকের ধাক্কা, বৃদ্ধ স্বামী-স্ত্রী নিহত

আগস্ট ১৯, ২০২৬

জাপানের মঞ্চে উড়ল বাংলাদেশের পতাকা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT