ব্যাংককে প্রবাসী বাংলাদেশী খুব বেশি নয়। যারা আছেন তাদের কেউ কেউ ব্যবসা করে দারুণ সফলতা দেখিয়েছেন। বাংলাদেশে থাই কসমেটিক্সের ভালো চাহিদা থাকায় সাভারে যৌথ উদ্যোগে কারখানা গড়ে তুলতে কাজ করছেন ৪৮ বছর ধরে থাইল্যান্ড প্রবাসী আবদুল আজিজ। বাংলাদেশে পোশাক তৈরির অভিজ্ঞতা কাজে লাগিয়ে ব্যাংককে স্যুট তৈরি করে ইউরোপ অস্ট্রেলিয়ায় রপ্তানি করছেন সাভারের আদম আলী।






