চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলে গেলেন প্রথাবিরোধী সাহিত্যিক সুবিমল মিশ্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০২৩
শিল্প সাহিত্য
A A

চলে গেলেন বাংলা সাহিত্যের প্রথাবিরোধী শক্তিমান লেখক ছোটগল্পকার, ঔপন্যাসিক সুবিমল মিশ্র (১৯৪৩-২০২৩)। বুধবার ভোর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পশ্চিম বঙ্গ ও বাংলাদেশের বহু কবি, সাহিত্যিক সুবিমল মিশ্রের প্রয়াণের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে শোক জানাচ্ছেন। তারা বলছেন, প্রতিষ্ঠান বিরোধীতার মহীরুহ ছিলেন সুবিমল মিশ্র। তার প্রয়াণ সার্বিকভাবে বাংলা সাহিত্যের জন্য অপূরণীয় ক্ষতি।

দীর্ঘদিন ধরে হৃদরোগে অসুস্থ ছিলেন পশ্চিমবঙ্গের এই প্রতিষ্ঠানবিরোধী সাহিত্যক। শত অপ্রাপ্তির মধ্যেও পুরো জীবনে নিজের মতাদর্শ থেকে বিচ্যুত হননি মিশ্র। তাঁর ৫০ বছরের সাহিত্যজীবনে কোনদিন কোন বাণিজ্যিক পত্রিকায় একটি অক্ষরও লেখেননি।

Banglabid

সুবিমল মিশ্রের নিজের ও পাঠকদের ভাষায় তার লেখা ছোটগল্পগুলো অ্যান্টি-গল্প এবং উপন্যাসকে অ্যান্টি উপন্যাস বলা হয়। তার যে ছোটগল্পটি বাংলা সাহিত্যজগতে প্রথম আলোড়ন ফেলে সেটি হল ৬৭ সালে প্রকাশিত ‘হারান মাঝির বিধবা বৌ এর মড়া অথবা সোনার গান্ধীমূর্তি’। এই গল্পটি ইংরেজিতে অনূদিত হয়। তার প্রায় সমস্ত লেখাতেই রাজনৈতিক, সামাজিক অবক্ষয়ের প্রতি দ্বিধাহীন বিশ্লেষণ ও মধ্যবিত্ত সমাজের যৌনতা নিয়ে অচ্ছুতপনার বিরুদ্ধে যুদ্ধ লক্ষ্য করা যায়। রাষ্ট্র ব্যবস্থা, তার শোষণ, সুবিধাভোগী শ্রেণীর প্রতি ব্যঙ্গ, অবক্ষয়, দ্বন্দ্ব, লেখার কোলাজ এবং বিশেষভাবে নৈরাজ্য ইত্যাদি সুবিমলের লেখার অন্যতম বৈশিষ্ট্য।

তাঁর প্রকাশিত বইগুলোর মধ্যে আছে তেজস্ক্রিয় আবর্জনা, আসলে এটি রামায়ণ চামারের গল্প হয়ে উঠতে পারতো, হাড়মটমটি, ক্যালাকাটা ডেটলাইন, ওয়ান পাইস ফাদার মাদার, চেটে চুষে চিবিয়ে গিলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপন্যাসগল্পগল্পকারলেখকসাহিত্যিক
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার পিচে নাহিদের অনুপস্থিতি কতটা ভোগাবে বাংলাদেশকে?

আগস্ট ১২, ২০২৬

বিদ্যুৎ ও গ্যাস সংকট মোকাবেলায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

ফ্লোরিডায় ‘এশিয়ান ফেস্টিভ্যাল’-এর গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট ও এক্সিকিউটিভ গালা অনুষ্ঠিত

আগস্ট ১২, ২০২৬

পরিবেশ রক্ষায় চীনের নতুন উদ্যোগ, শুরু হচ্ছে বড় পরিসরে বন ও প্রকৃতি পুনরুদ্ধার প্রকল্প

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মৌসুমি ফলে কেন বাড়বে আপনার আগ্রহ?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT