কক্সবাজারের সিনিয়র সাংবাদিক আহমদ গিয়াস মারা গেছেন

কক্সবাজারের সিনিয়র সাংবাদিক, দৈনিক ইত্তেফাক যায়যায়দিন পত্রিকার সাবেক প্রতিনিধি ও চট্টগ্রামের প্রাচীনতম দৈনিক আজাদীর স্টাফ রিপোর্টার সমুদ্র পরিবেশ বিষয়ক গবেষক, লেখক আহমদ গিয়াস আর নেই।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর ১২ টার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি ৩ সন্তান এক স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
সাংবাদিক আহমদ গিয়াসের পুত্র আবরার জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা১১ টার দিকে কক্সবাজার শহরতলির দরিয়া নগর এলাকার একটি চায়ের দোকানে চা খাওয়ার সময় হঠাৎ পড়ে যায়। এরপর স্থানীয়রা তাকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক আহমদ গিয়াস কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা রশিদ আহমেদর সন্তান।
বৃহস্পতিবার দুপুরে দরিয়া নগর এলাকায় তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। আসরের নামাজের পর কক্সবাজার প্রেসক্লাবে দ্বিতীয় জানাজা ও চকোরিয়ার কুটাখালী কেন্দ্রীয় জামিয়া মসজিদে তৃতীয় জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে, কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল, কক্সবাজার প্রেসক্লাব, কক্সবাজার আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আব্দুল মান্নান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, রিপোর্টার্স ইউনিটি, ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার, কক্সবাজার নাগরিক ফোরাম সহ বিভিন্ন সংগঠন ও ব্যক্তি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।





