চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাগরিকত্ব সংশোধন আইন কার্যকরের ঘোষণা দিয়েছেন শুভেন্দু অধিকারী

‘অবৈধ অনুপ্রবেশকারী’দের গ্রেপ্তার করে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৩ পূর্বাহ্ণ ২১, মে ২০২৬
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে সরকার গঠনের পর বহুল আলোচিত নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) কার্যকরের ঘোষণা দিয়েছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, সিএএ’র আওতার বাইরে থাকা ‘অবৈধ অনুপ্রবেশকারী’দের গ্রেপ্তার করে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে তুলে দেওয়া হবে এবং পরে সংশ্লিষ্ট দেশের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।

বৃহস্পতিবার ২১ মে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, বুধবার রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্ন’এ মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন শুভেন্দু। সেখানে তিনি জানান, কেন্দ্রীয় সরকারের পাঠানো নির্দেশিকা অনুযায়ী পশ্চিমবঙ্গে সিএএ কার্যকর শুরু হয়েছে।

মুখ্যমন্ত্রী দাবি করেন, আগের সরকার কেন্দ্রের পাঠানো নির্দেশনা বাস্তবায়ন করেনি। তার ভাষ্যে, সিএএ’র আওতায় থাকা নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে সুরক্ষা দেওয়া হবে, তবে আওতার বাইরে থাকা ব্যক্তিদের ‘অবৈধ অনুপ্রবেশকারী’ হিসেবে বিবেচনা করে রাজ্য পুলিশ গ্রেপ্তার করবে এবং বিএসএফের কাছে হস্তান্তর করবে। শুভেন্দু বলেন, বিজিবির সঙ্গে কথা বলে তাদের দেশ থেকে বের করে দেওয়ার ব্যবস্থা করা হবে। অর্থাৎ ডিটেক্ট, ডিলিট ও ডিপোর্ট। একইসঙ্গে সীমান্তবর্তী থানাগুলোতে এ সংক্রান্ত আইন কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

প্রতিবেদন অনুযায়ী, ভারত সরকারের গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে বা তার আশঙ্কায় বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের নির্দিষ্ট ব্যক্তিরা সিএএ’র আওতায় নাগরিকত্বের সুযোগ পেতে পারেন। এদিকে ‘অবৈধ অভিবাসী’ শনাক্ত ও ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে কেন্দ্রীয় নির্দেশনায় বায়োমেট্রিক তথ্য সংগ্রহ, বিশেষ টাস্কফোর্স গঠন, ‘হোল্ডিং সেন্টার’ স্থাপন এবং সীমান্তরক্ষী বাহিনীর মাধ্যমে ফেরত পাঠানোর বিধান রাখা হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে এ ধরনের ঘোষণা ও বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক ও মানবাধিকার অঙ্গনে বিতর্ক রয়েছে। সমালোচকদের মতে, নাগরিকত্ব যাচাই, আটক ও প্রত্যাবাসনের প্রক্রিয়ায় মানবাধিকার, আইনি সুরক্ষা এবং পরিচয় যাচাইয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

ট্যাগ: অবৈধ অনুপ্রবেশকারীগ্রেপ্তারনাগরিকত্ব সংশোধন আইনপশ্চিমবঙ্গে সরকারবিএসএফমুখ্যমন্ত্রীশুভেন্দু অধিকারীসিএএ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তিন দশক আগে বিমান ভূপাতিতের ঘটনায় রাউল কাস্ত্রোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মামলা

পরবর্তী

প্যাট্রিস লুমুম্বা হত্যাকাণ্ডের শেষ জীবিত সন্দেহভাজনের মৃত্যু

পরবর্তী

প্যাট্রিস লুমুম্বা হত্যাকাণ্ডের শেষ জীবিত সন্দেহভাজনের মৃত্যু

আহমাদিনেজাদকে ক্ষমতায় বসাতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েল

সর্বশেষ

বক্স অফিসে বড় ধাক্কা খেলো যশের ‘টক্সিক’

আগস্ট ২৯, ২০২৬

নেপালের বন্যায় গাছ আঁকড়ে শিশু, যেভাবে বেঁচে থাকার খবর পেলেন মা

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যায় ভেসে যাওয়া সিন্দুক ভেঙে লাখ লাখ টাকা লুট, নেপালে আটক ২৯

আগস্ট ২৯, ২০২৬
প্রতিনিধির পাঠানো ছবি

কোটি টাকার দৃষ্টি প্রতিবন্ধী স্কুলে নেই শিক্ষার্থী, জঙ্গল-ঝোপে ‘ভূতের বাড়ি’ ভবন

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT