চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু নির্বাচনের দাবিতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৪ পূর্বাহ্ণ ০৯, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A
ঢাবি শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে গত রাতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে বিজয় ৭১ হলের সামনে থেকে মিছিল শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা।

এ সময় দ্রুত ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।

Banglabid

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসে আমাদের ডাকসুর জন্য আন্দোলন করতে হচ্ছে। এর চেয়ে লজ্জার আর কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই।’

তিনি আরও বলেন, ‘আমরা অতিদ্রুত ডাকসু নির্বাচনের রোডম্যপের দাবিতে টানা আন্দোলন শুরু করব। আগামীকাল এই দাবিতে আমরা হলপাড়া থেকে সন্ধ্যা ৬টায় মিছিল নিয়ে আবারও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেব।’

অবস্থান কর্মসূচি শেষে রাত পৌনে ১১টার দিকে ভিসি চত্বর ত্যাগ করেন শিক্ষার্থীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডাকসুডাকসু নির্বাচনঢাকা বিশ্ববিদ্যালয়শিক্ষার্থীদের বিক্ষোভ
শেয়ারTweetPin

সর্বশেষ

মৎস্য চাষ ও আহরণে বাংলাদেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল: প্রধানমন্ত্রী

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

অফিসের কাজে মনোযোগ ধরে রাখার ৫ সহজ উপায়

আগস্ট ১৬, ২০২৬

বার্তা ছিল— ‘বিশ্বাস রাখতে হবে, কে বল করছে ভাবা যাবে না’

আগস্ট ১৬, ২০২৬

‘হেরেছি প্রথম দিনেই’— বাংলাদেশকে কৃতিত্ব দিয়ে বললেন কামিন্স

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT