চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অটোমেশনের দাবিতে জাবি’র প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল
৭:০৬ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৫
শিক্ষা
A A
জাবি প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পরীক্ষার আবেদন, সার্টিফিকেট উত্তলোনসহ প্রাতিষ্ঠানিক সকল কার্যক্রমে অহেতুক বিড়ম্বনা দূরীকরণের লক্ষ্যে প্রশাসনিক প্রতিটি দপ্তরে অটোমেশন পদ্ধতি চালুর দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

আজ ২০ জানুয়ারি সোমবার বেলা ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চলে এই অবস্থান কর্মসূচি। সন্ধ্যা সোয়া ৬টার দিকে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কর্মসূচি চলছিল।

আন্দোলনকারীদের দাবিগুলো হলো- অনলাইনে সকল পরীক্ষার ফরম পূরণসহ পরীক্ষার সময়সূচি, প্রবেশপত্র, সাময়িক সনদ অনলাইনে প্রকাশ করতে হবে; সকল শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডেটাবেজ তৈরি করে আলাদা আইডি করে প্রয়োজনীয় তথ্যের অ্যাক্সেস দিতে হবে; বই ও জার্নালের অনলাইন অ্যাক্সেস প্রদান এবং লাইব্রেরির যাবতীয় প্রশাসনিক কার্যক্রম অনলাইনভিত্তিক করতে হবে; বাস ও পরিবহনসংক্রান্ত সব দরকারি তথ্য অনলাইনে সহজলভ্য করতে হবে এবং অটোমেটেড বাস ট্রাকিং সিস্টেম চালু করতে হবে।

এই বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থী নাজমুল ইসলাম লিমন বলেন, একুশ শতকে জাবিতে শিক্ষার্থীদের মান্ধাতার আমলের পরিষেবা দেওয়া হয়। এতে শিক্ষার্থীরা ভোগান্তির স্বীকার হয়, তাদের সময় নষ্ট হয়। তাই আমরা চাই দ্রুত অটোমেশন চালু করে শিক্ষার্থীদের সেবা নিশ্চিত করা হোক। প্রশাসনের পক্ষ থেকে অটোমেশন বাস্তবায়নের একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা না করা পর্যন্ত আমাদের এ আন্দোলন চলমান থাকবে।

জাবির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। এগুলো বাস্তবায়নের জন্য প্রশাসনেরও স্বদিচ্ছা রয়েছে। ফান্ড সংকট থাকার কারণে এটা নিয়ে কিভাবে সমাধান করা যায় তার উপায় আমরা বের করার চেষ্টা করছি। কমিটি গঠনের মাধ্যমে অটোমেশনের কাজ এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে।

ট্যাগ: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০২৫ নিয়ে মতবিনিময় সভা

পরবর্তী

লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় ২ জনের মৃত্যু 

পরবর্তী
লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় নিহত দুইজনের ঘটনাস্থল. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে ট্রাকের ধাক্কায় ২ জনের মৃত্যু 

সন্ধ্যায় পর্তুগালের সমুদ্র সৈকত ও প্রাকৃতিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভ্রমণপ্রিয় মানুষের জনপ্রিয় গন্তব্য পর্তুগাল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ

আগস্ট ২৭, ২০২৬

বিপর্যস্ত নেপাল: উদ্ধারে এগিয়ে এল যেসব দেশ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদিতে অগ্নিকাণ্ড: শনাক্ত ৯ বাংলাদেশির লাশ আজ দেশে আসছে

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT