চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা অচল করতে ৭ কলেজের শিক্ষার্থীদের অবরোধের ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৩ পূর্বাহ্ণ ২৭, জানুয়ারি ২০২৫
বাংলাদেশ, শিক্ষা
A A
শিক্ষার্থীরা ঢাকা অচল করতে ৭ কলেজের অবরোধের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীদের ওপর হামলা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের বিচার না হওয়া পর্যন্ত ঢাকা অচল করতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবরোধের ঘোষণা দিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

আজ (২৭ জানুয়ারি) সোমবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে সাত কলেজের শিক্ষার্থীরা। পাশাপাশি সকল পরীক্ষা বয়কট করার ঘোষণা দেন সাত কলেজের শিক্ষার্থীরা।

এরআগে, রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় পাঁচ দফা দাবি নিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা প্রো-ভিসির সঙ্গে আলোচনা করতে গেলে তিনি ‘দুর্ব্যবহার’ করেছেন বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। এমন অভিযোগে সন্ধ্যা ৬টার দিকে সায়েন্স ল্যাবরটরি মোড় অবরোধ করেন তারা। এক পর্যায়ে প্রো ভিসি ড. মামুন আহমেদকে ক্ষমা চাওয়ার জন্য সময় বেঁধে দেন সাত কলেজের শিক্ষার্থীরা।

Banglabid

তাতে সাড়া না পেয়ে রবিবার (২৬ জানুয়ারি) রাত ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রো ভিসির বাসভবন ঘেরাও করার ঘোষণা দিয়ে মিছিল নিয়ে যান সাত কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে থেকে নীলক্ষেত সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’ প্রবেশমুখে অবস্থান নেন।

দীর্ঘক্ষণ মুখোমুখি অবস্থানের পর ঢাবি শিক্ষার্থীদের ধাওয়ায় পিছু হটেন সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা। এক পর্যায়ে পুলিশের ধাওয়া ও সাউন্ড গ্রেনেডের মুখে সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে এসে অবস্থান নেয়। পরে তারা আবার সংগঠিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধাওয়া দেন। এ প্রতিবেদন লেখার (রাত পৌনে ২টা) সময়ও নিউ মার্কেটের সামনের সড়কে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত এক পুলিশ সদস্যসহ দুই পক্ষের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে সবার নাম-পরিচয় জানা যায়নি। তবে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সংঘর্ষের ঘটনায় আহত হয়ে হাসপাতালটিতে ভর্তি হয়েছেন সাত জন শিক্ষার্থী। এদের প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৭ কলেজঅবরোধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইনজীবী মমতাজ উদ্দিন মেহেদীর জামিন স্থগিতই থাকবে

পরবর্তী

এ্যামচ্যামের আলোচনায় এনবিআরকে কলোনিয়াল আচরণ বন্ধের আহবান

পরবর্তী
এ্যামচ্যামের আলোচনায় এনবিআরকে কলোনিয়াল আচরণ বন্ধের আহবান. Channel i News - চ্যানেল আই নিউজ

এ্যামচ্যামের আলোচনায় এনবিআরকে কলোনিয়াল আচরণ বন্ধের আহবান

সায়মা ওয়াজেদ পুতুল কানাডার নাগরিক বলে প্রমাণ পেয়েছে দুদক. Channel i News - চ্যানেল আই নিউজ

সায়মা ওয়াজেদ পুতুল কানাডার নাগরিক বলে প্রমাণ পেয়েছে দুদক

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT