জনপদ

নারায়ণগঞ্জে লিংক রোড আবারও অবরোধ, আটকা বহু যানবাহন

নারায়ণগঞ্জে লিংক রোড আবারও অবরোধ, আটকা বহু যানবাহন

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে আবারও ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছেন পোশাক শ্রমিকেরা।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে ফতুল্লার কাঠেরপুল এলাকার বিভিন্ন কারখানা থেকে বেরিয়ে শ্রমিকেরা শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়ে বহু যানবাহন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি জলকামান ও সাঁজোয়া যান নিয়ে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে সোমবারও পোশাকশ্রমিকেরা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করেছিলেন। তবে মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের পঞ্চবটি বিসিক শিল্পনগরী ও সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেডের কারখানাগুলোতে স্বাভাবিক কার্যক্রম চলছিল।

বিকেলে শ্রমিকেরা আবারও সড়কে নেমে আসায় এলাকায় উত্তেজনা তৈরি হয়। অবরোধের কারণে ওই সড়কে চলাচলকারী যাত্রী ও চালকদের দুর্ভোগে পড়তে হয়েছে।

বিষয়:অবরোধ পোশাক শ্রমিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…