চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অনলাইন ক্লাস মানতে রাজি না জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

রিদুয়ান ইসলাম রিদুয়ান ইসলাম
৬:২০ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০২৪
শিক্ষা
A A
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভবনের সামনে স্থাপনা ও গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দীর্ঘ ১ মাস বন্ধ থাকার পর আগামী ১৮ আগস্ট থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অনলাইনে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে মানতে রাজি না শিক্ষার্থীরা। চাপিয়ে দেয়া এই সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ আগস্ট) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৯৮তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিন্ডিকেট সভা শেষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Banglabid

রেজিস্ট্রার জানান, সিন্ডিকেট সভায় ১৮ আগস্ট থেকে অনলাইনে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরবর্তীতে ডিন, চেয়ারম্যান, শিক্ষক ও কোটা সংস্কার আন্দোলনে থাকা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে সরাসরি ক্লাসের তারিখ নির্ধারণ করা হবে। এছাড়াও আজ থেকে ছাত্রীদের হল খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে।

এদিকে বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন, শিক্ষার্থীদের সাথে আলোচনা না করে কোনো সিদ্ধান্ত চাপিয়েই দিলেই সেটা মেনে নেয়া হবে না।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আলী আহাম্মেদ আরাফ বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তকে আমরা প্রত্যাখ্যান করছি। সাধারণ শিক্ষার্থীদের সাথে আলোচনা না করেই কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলেই সেটা আমরা মেনে নিবো না।

Reneta

তিনি আরও বলেন, যখন বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল, অনেকে বিভাগেই পরীক্ষা চলমান ছিল। হুট করে একটা অনলাইন ক্লাসে গেলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হবে। শিক্ষার্থীরা কেউই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে না। শিক্ষার্থীদের সাথে প্রশাসনের আলোচনা করার পর ক্লাস-পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনলাইন ক্লাসজগন্নাথ বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ময়মনসিংহে দোকানে ঢুকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার

আগস্ট ১৪, ২০২৬

আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন উপল‌ক্ষে শ্রীমঙ্গলে দোয়া ও আলোচনা সভা

আগস্ট ১৪, ২০২৬
ভারতীয় প্রতিনিধি বাংলাদেশের নির্বাচনের ওপর জোর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে: রণধীর জয়সওয়াল

আগস্ট ১৪, ২০২৬

১৫ আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ৫২ জন কারাগারে

আগস্ট ১৪, ২০২৬

আওয়ামী লীগ ও আগস্ট নিয়ে বিবিসি বাংলার বিশ্লেষণ

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT