বাংলাদেশ

ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের দাবি জানিয়েছে ছাত্র জনতা

গণহত্যা ও ইসরায়েলি সহায়তা বন্ধের দাবিতে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবাদকারীরা গণহত্যা ও ইসরায়েলি সহায়তা বন্ধের জন্য মানববন্ধনে অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ফিলিস্তিনে যুদ্ধ, গণহত্যা বন্ধ এবং ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধের দাবি জানিয়েছে ছাত্র জনতা।

আজ বৃহস্পতিবার ৯ মে ফিলিস্তিনে স্থায়ী যুদ্ধ ও গণহত্যা বন্ধ এবং ইসরায়েলকে মার্কিন সহায়তা বন্ধের প্রতিবাদে গুলশানের সুবাস্তু শপিং মলের সামনে জড়ো হতে থাকেন ছাত্র জনতার ব্যানারে অংশগ্রহণকারীরা। তাদের সঙ্গে অংশ নেন বাম সংগঠনের নেতাকর্মীরা।

সেখান অংশগ্রহণকারীরা মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করতে দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করেন। মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে শুধু মদদ দিচ্ছে না। আর্থিক ও রাজনৈতিক সহায়তাও করছে।

তবে মার্কিন দূতাবাস যাওয়ার আগেই তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ। এরপর রাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারীরা। তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ফিলিস্তিনে যুদ্ধ বন্ধের প্রতিবাদ জানাচ্ছে। বাংলাদেশের জনগণ ফিলিস্তিনের পাশে আছে বলেও জানান তারা।

এসময় বিক্ষোভকারীরা রাস্তায় অবস্থান নিলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘণ্টাখানেক পর দুপুর একটার দিকে কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিষয়:ইসরায়েল ছাত্র জনতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…