চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হিজাব পরতে গিয়ে পিন গিলে ফেললো শিক্ষার্থী

এস কে রাসেলএস কে রাসেল
৯:৫৮ পূর্বাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

কিশোরগঞ্জের হোসেনপুরে হিজাব পিন মুখে নিয়ে হিজাব পরতে গিয়ে গিলে ফেলেন এক মাদ্রাসা শিক্ষার্থী। ওই শিক্ষার্থী জেলার হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বাসিন্দা।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে মাদ্রাসায় যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় এ ঘটনা ঘটে। পরে রাত ৮টার দিকে শহরের একটি বেসরকারি ক্লিনিকে পেট থেকে অপারেশন ছাড়াই এই পিন বের করে আনেন ডা. মোহাম্মদ আবিদুর রহমান ভূঞা।

শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা (জিমি) এসব তথ্য নিশ্চিত করেছেন।

ডা. মুহাম্মদ আবিদুর এই তথ্য জানিয়েয়ে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে লিখেছেন, মাদ্রাসা ছাত্রীর বয়স ১৮ বছর। মেয়েটি আজ সকালে হিজাব পিন মুখে নিয়ে হিজাব পরতে গিয়ে গিলে ফেলে। সন্ধ্যায় মেয়েটিকে তার মামা চেম্বারে আনেন। আজ আমি সেই পিনটি এন্ডোস্কপি করে ফরেন বডি ফরসেপ দিয়ে বের করে আনি। আলহামদুলিল্লাহ মেয়েটি সুস্থ আছে। হিজাব পরতে গিয়ে কখনো হিজাব পিন মুখে নেবেন না।

এ বিষয়ে মুঠোফোনে ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঞা (জিমি) সাথে কথা হলে তিনি জানান, ওই শিক্ষার্থী মাদ্রাসা যাওয়ার জন্য প্রস্তুতি নেয়ার সময় হিজাব পিন মুখে নিয়ে হিজাব পরতে গিয়ে গিলে ফেলেন। ভয়ে সারাদিন সে কিছুই খায়নি। পেটে হালকা ব্যাথা হয়েছিল। সন্ধ্যায় শহরের একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে আসলে এক্সরে করে পজিশন দেখি। পরে জ্ঞান রাখা অবস্থায় অপারেশন ছাড়াই ওই পিনটি আধা ঘণ্টা চেষ্টা করে এন্ডোস্কপি করে ফরেন বডি ফরসেপ দিয়ে বের করে আনি। পিনটি নাভির কাছাকাছি গিয়ে গেঁথে ছিল।

বাচ্চারাও অনেক সময় পয়সা খেয়ে ফেলে এবং মুখে ধাতব জিনিস রাখে। বিশেষ করে হিজাব পরার সময় পিন যাতে মুখে না রাখে সেই পরামর্শ দেন তিনি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কিশোরগঞ্জমাদ্রাসা শিক্ষার্থীশিক্ষার্থীহিজাব পিন
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজার আদালত প্রাঙ্গনে দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

মে ২৪, ২০২৬
ছবি: পিএমও

সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপের উদ্বোধন ঐতিহাসিক ঘটনা: প্রধানমন্ত্রী

মে ২৪, ২০২৬

আদালতে দাখিল করা হচ্ছে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট

মে ২৪, ২০২৬

শ্রীমঙ্গলে নৃত্য কর্মশালার সমাপ্তি

মে ২৪, ২০২৬

দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT