জনপদ

হবিগঞ্জে বজ্রপাতে এক শিক্ষার্থী নিহত

হবিগঞ্জে বজ্রপাতে এক শিক্ষার্থী নিহত

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বজ্রপাতে মোহাম্মদ রবিন মিয়া (১৮) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটেছে। মৃত ছাত্র চুনারুঘাট উপজেলার ৪ নং পাইকপাড়া ইউনিয়নের আবাদ এলাকার। সে চান্দপুর তাহের শামছুরনাহার উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

জানা গেছে, ঝড়ো হাওয়া, বৃষ্টি ও বজ্রপাতের মধ্যেই মঙ্গলবার সকালে রবিন স্কুলে যাওয়ার সময় বজ্রপাতে আহত হলে তাকে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী।

বিষয়:বজ্রপাত হবিগঞ্জ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…