ক্রিকেট

নেপালের হেড কোচ হলেন স্টুয়ার্ট ল

নেপালের হেড কোচ স্টুয়ার্ট লের ছবি, তিনি মিডলেসেক্স ক্রিকেটের সাথে যুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের হেড কোচ স্টুয়ার্ট লের ছবি, তিনি মিডলেসেক্স ক্রিকেটের সাথে যুক্ত, তিনি একটি প্রেস কনফারেন্সে বসে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নেপালের হেড কোচের দায়িত্ব পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার স্টুয়ার্ট ল। আগামী দুই বছরের জন্য তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে নেপাল। গত ফেব্রুয়ারিতে কোচ মন্টি দেশাইয়ের সঙ্গে দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হয় নেপালের। তার স্থলাভিষিক্ত হলেন স্টুয়ার্ট।

স্টুয়ার্ট নেপালের কোচ হিসেবে দায়িত্ব নেয়ার আগে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা ও আফগানিস্তানের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সবশেষ যুক্তরাষ্ট্রে কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। নিয়োগের ৭ মাাস পর ২০২৪ সালের অক্টোবরে কোচের দায়িত্ব থেকে তাকে অব্যাহিত দেয় যুক্তরাষ্ট্র। তবে দলটিকে দারুণ সাফল্য এনে দিয়েছে এই অস্ট্রেলিয়ান কোচ। তার অধীনে টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশকে হারায় যুক্তরাষ্ট্র এবং ইতিহাসে প্রথমবারের মতো টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপারএইটে খেলে তারা।

আগামী জুনে স্কটল্যান্ডে সফর করবে নেপাল। সেখানে স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের সাথে ত্রিদেশীয় সিরিজ খেলবে বিশ্বকাপ লিগ-২ এর অংশ হিসেবে। যা স্টুয়ার্টের প্রথম অ্যাসাইনমেন্ট হবে। ছেলেদের বিশ্বকাপ লিগ-২ টেবিলে নেপাল বর্তমানে নিচের দিকেই আছে নেপাল।

বিষয়:নেপাললিড স্পোর্টসস্টুয়ার্ট
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…