এই খবরটি পডকাস্টে শুনুনঃ
গত ১৫ বছরে আর্থিক খাতে যারা লুটপাট চালিয়েছে, অর্থপাচার করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান খান। শক্ত হাতে দুর্নীতি দমন করতে এনবিআর কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলেন, দুর্নীতি যেই করুক ব্যবস্থা নেয়া হবে। দুর্বৃত্ত যাতে তৈরি না হয় সে ব্যবস্থাও নেয়া হবে।






