চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অগ্রিম বুকিংয়ে জাদু দেখাচ্ছে ‘স্ত্রী ২’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৮ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০২৪
বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন: 'স্ত্রী ২' সিনেমার পোস্টার, মূল চরিত্ররা দৃশ্যের কেন্দ্রে।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৮ সালে সিনেমার পর্দায় তুলকালাম কাণ্ড ঘটিয়েছিল নির্মাতা অমর কৌশিক পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘স্ত্রী’। সেই জনপ্রিয়তার প্রেক্ষিতেই প্রায় ৬ বছর পর মুক্তি পেতে যাচ্ছে ভৌতিক হাস্যরসযুক্ত এ সিনেমার সিক্যুয়েল ‘স্ত্রী ২’। আর মুক্তির তারিখ হিসেবে ভারতের স্বাধীনতা দিবসকেই (১৫ আগস্ট) বেছে নিয়েছেন নির্মাতা অমর।

মুক্তির সপ্তাহ খানেক আগে থেকেই শুরু হয়ে গেছে ছবিটির অগ্রিম বুকিং। যেখানে বেশ ভালই ব্যবসার আভাস মিলছে মুক্তির অপেক্ষায় থাকা ছবিটির। স্যাকনিল্কের সূত্রে জানা গেছে, অগ্রিম বুকিংয়ে ‘স্ত্রী ২’ এখন পর্যন্ত প্রায় ৪ লক্ষ টিকেট বিক্রি হয়েছে। যার মূল্য প্রায় সাড়ে ১১ কোটি। যা লক্ষ্য করলে বোঝা যায়, এই সিনেমা শ্রদ্ধা কাপুরের ক্যারিয়ারের খুব ভালো একটি টার্ন হতে পারে।

এদিকে ট্রেড অ্যানালিস্টদের দাবি, মুক্তির প্রথম দিনেই ‘স্ত্রী ২’ ৩০ থেকে ৩৫ কোটি রুপি ব্যবসা করতে পারে। যার মধ্যে বিশেষ প্রিমিয়ারের হিসেব ধরা নেই। তবে এই ছবি যদি মানুষের মনে স্থান করতে পারে তাহলে প্রথম দিনের আয়ের পরিমাণ ৪০ কোটিতেও পৌঁছতে পারে।

Banglabid

চলতি বছরে বলিউডে বেশ কিছু ভাল ব্যবসা করা ছবির হদিশ মিলেছে। প্রাথমিক হিসেব বলছে, সেই তালিকায় এবার নাম লেখাবে ‘স্ত্রী ২’। এমনকি চলচ্চিত্র বিশ্লেষকরা এটাও ধারণা করছে, দীপাবলির বড় মুক্তি পর্যন্ত এই বছরের সর্বোচ্চ ব্যবসা করা ছবিও হতে পারে এটি।

প্রথম ছবি দর্শক ভালবেসেছিলেন। সেই টানেই সিক্যুয়েলের দিকে নজর ছিল সকলের। সেই আশা আরও বাড়িয়েছে ছবির আকর্ষণীয় ট্রেলার এবং মোহময়ী গান। হরর কমেডির যে ভয় এবং মজা প্রয়োজন, তা ট্রেলার দেখে মনে করা হচ্ছে যে ছবিতেও ভরপুর থাকবে। ফলে দর্শকের মধ্যে এখন উত্তেজনা তুঙ্গে।

অমরের পরিচালনায় ‘স্ত্রী’ ছবিতে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর। ‘স্ত্রী ২’ ছবির টিজারেও শ্রদ্ধাকে একই মেজাজে দেখা যাচ্ছে। ভিকির চরিত্রে রয়েছেন রাজকুমার রাও। আগের মতোই বিট্টু আর জনার চরিত্র ক্যামেরার সামনে ফুটিয়ে তুলেছেন অপারশক্তি খুরানা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর রুদ্র হিসেবে আবারও দেখা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠিকে।

Reneta

এছাড়াও ছবিতে রয়েছে বড় এক চমক। তিনি বরুণ ধাওয়ান। সেই সঙ্গে ছবির একটি আইটেম গানে দেখা যাবে তামান্না ভাটিয়াকেও।-টাইমস অব ইন্ডিয়া 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অগ্রিম বুকিংঅপারশক্তি খুরানাঅভিষেক বন্দ্যোপাধ্যায়রাজকুমার রাওশ্রদ্ধা কাপুরসিক্যুয়েলস্ত্রী ২
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

আগস্ট ১০, ২০২৬

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT